News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যজুড়ে জঙ্গলের রাজত্ব চলছে, অভিযোগ রাহুল সিনহার

রাজ্যজুড়ে জঙ্গলের রাজত্ব চলছে, অভিযোগ রাহুল সিনহার

01-rahul-sinha কলকাতা, ৯ জানুয়ারি (হি.স.) : রাজ্যজুড়ে জঙ্গলের রাজত্ব চলছে| রাজ্যে প্রশাসন বলে কিছুই নেই বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা| সোমবার তিনি বলেন, জনগণের রায়ে তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসেছে| অথচ রাজ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় রাজ্যজুড়ে হিংসার বাতাবরণ তৈরি করছে দলের নেতা-কর্মীরা| এই অরাজকতার জন্য জনগণই একদিন তৃণমূল কংগ্রেস সরকারকে গদিচু্যত করবে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন|

এদিন তিনি জখম হুগলির প্রাক্তন বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার‌্যকে দেখতে উত্তরপাড়ার একটি বেসরকারি হাসপাতালে এলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায়| এমনকি উত্তরপাড়া-কোতরং পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব-র নেতৃত্বে একদল দুস্কৃতি তাঁর উপর আক্রমন করে বলে অভিযোগে জানা গিয়েছে| এর প্রেক্ষিতে এদিন বিজেপির রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে রাহুল সিনহা বলেন, এব্যাপারে উত্তরপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে| এমনকি গোটা বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানানো হয়েছে|

তিনি অভিযোগে বলেন, গত ৩ জানুয়ারি রোজভ্যালিকান্ডে তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর থেকে বেছে বেছে বিজেপি কার‌্যালয়ে ও নেতা-কর্মীদের উপর আক্রমন করে শাসকদল রাজ্যে হিংসার পরিবেশ তৈরি করেছে| এদিন একদল তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুস্কৃতিরা লাঠি, রড নিয়ে তাঁর উপর আক্রমন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন| তিনি এই আক্রমনের প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা করে প্রশাসনের কাছে দোষীদের গ্রেফতারের দাবি জানান|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top