News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যাহার করতে হবে যাবতীয় নিয়ন্ত্রণ, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি মমতার
Image

প্রত্যাহার করতে হবে যাবতীয় নিয়ন্ত্রণ, দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি মমতার

mamata bannerjeeকলকাতা ও নয়াদিল্লি, ৯ জানুয়ারি (হি.স.): কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ-বিক্ষোভ থামছেই না| এই পরিস্থিতিতে দেশজুড়ে আন্দোলনের ডাক দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| সোমবার বেলা ১২.২৮ মিনিট নাগাদ টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| টুইটারে কেন্দ্রীয় সরকারকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে তৃণমূল নেত্রী দাবি করেন, ‘অবিলম্বে যাবতীয় নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে হবে| নোট বাতিলের ফলে দেশের লক্ষ লক্ষ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছেন|’
এরপরই দেশজুড়ে আন্দোলনের হুমকি দিয়ে টুইট করে মমতা| টুইটারে তৃণমূল নেত্রী লেখেন, সোমবার থেকে ৱুধবার পর‌্যন্ত পশ্চিমবঙ্গ, দিল্লি, ওডিশা, বিহারে (কিষাণগঞ্জ) ধর্না অবস্থান চলবে| ধর্না হবে পঞ্জাব, ঝাড়খণ্ড এবং উত্তর-পূর্বের রাজ্য মণিপুর, ত্রিপুরা এবং অসমেও| এদিকে, সোমবার সকাল থেকেই দিল্লিতে নোট বাতিলের প্রতিবাদে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top