News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের মির্জাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৫
Image

উত্তরপ্রদেশের মির্জাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, মৃত ৫

accidentমির্জাপুর, ৯ জানুয়ারি (হি.স.): উত্তরপ্রদেশের মির্জাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন| দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক জন| সঙ্কটজনক অবস্থায় তাঁকে মন্দালিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে| পুলিশ সুপার কলানিধি নৈথানি জানিয়েছেন, সোমবার সকালে জিগনা গ্রামের কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি টাটা ম্যাজিক গাড়িতে ধাক্কা মারে স্করপিও গাড়ি| ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন| পরে হাসপাতালের আরও দু’জন প্রাণ হারান| মৃতদের নাম হল, জ্ঞান চাঁদ (৪৫), ধর্মরাজ (৪২), ধর্মেন্দ্র (৩০), ঊমাশঙ্কর (৩০) এবং গৌরব (১৮)|
এসপি জানিয়েছেন, সোমবার সকালে জিগনা গ্রামের কাছে একটি টাটা ম্যাজিক গাড়িতে ফুল লোডিং করছিলেন ছয় ব্যক্তি| সেই সময় একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে তাঁদের ধাক্কা মারে| ঘটনাস্থলেই প্রাণ হারান তিন জন| পরে মন্দালিয়া হাসপাতালে মৃতু্য হয় আরও দু’জনের| পুলিশ জানিয়েছে, স্করপিও গাড়িতে সওয়ার দুই যাত্রীকে গ্রেফতার করা হয়েছে|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top