News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুর বিধানসভা ভোট : গঠিত ছয় দলীয় বাম গণতান্ত্রিক মোর্চা
Image

মণিপুর বিধানসভা ভোট : গঠিত ছয় দলীয় বাম গণতান্ত্রিক মোর্চা

Election Stampইমফল (মণিপুর), ০৯ জানুয়ারি, (হি.স.) : মণিপুরের ক্ষমতাসীন ১৫ বছরের কংগ্রেসকে উৎখাত এবং বিজেপি যাতে কোনও অবস্থাতেই রাজপাটে বসতে না-পারে সে সংকল্প নিয়ে রাজ্যে আত্মপ্রকাশ করেছে তৃতীয় মোর্চা। সিপিআই, সিপিআই (এম), এনসিপি, আপ, জনতা দল (সংযুক্ত) এবং মণিপুর ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট-কে নিয়ে গঠিত নয়া তৃতীয় মোর্চার নাম লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এলডিএফ)।

আনুষ্ঠানিকভাবে ছয় দলীয় এই মোর্চা গঠনের খবর দিয়ে সিপিআইয়ের রাজ্য সম্পাদক মৈরাংথেম নারা বলেছেন, তাঁদের সম্মিলত মোর্চাই রাজ্যে পরবর্তী সরকার গঠন করার চেষ্টা করবে। অন্য দুই আঞ্চলিক দল মণিপুর পিপলস পার্টি এবং মণিপুর স্টেট কংগ্রেস পার্টিও তাঁদের মোর্চায় যোগদান করবে বলে আশা ব্যক্ত করেছেন মৈরাংথেম।

প্রশ্ন উঠেছে, পনেরো বছরের পুরনো কংগ্রেস সরকারকে সত্যিই কি উৎখাত করতে পারবে বাম তৃতীয় মোর্চা? রোখা যাবে বিজেপির দ্রুত উত্থানকে? আগামী চার ও আট মার্চ অনুষ্ঠেয় ৬০ আসনের মণিপুর বিধানসভা নির্বাচনেও ফের ক্ষমতায় আসতে পোড়খাওয়া রাজনীতিক মুখ্যমন্ত্রী ওখরাম ইবোবি সিংকে কি বিজেপি কিংবা বাম মোর্চ ক্ষমতাচ্যুত করতে পারবে? কেননা এরই মধ্যে ইরম শর্মিলার পিপলস রিসাজেন্স অ্যা্ন্ড জাস্টিস অ্যালায়েন্স নামের নতুন রাজনৈতিক দলও ভোটের ময়দানে নেমেছে। ইরমের এক ইস্যু, মণিপুর থেকে বিশেষ সামরিক আইন প্রত্যাহার।

এর ওপর গত ১ নভেম্বর থেকে মণিপুরে চলমান আর্থিক অবরোধে রাজ্যে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। মনে করা হচ্ছে, এই আন্দোলন কোনওভাবেই শিথিল হবে না। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেননা, রাজ্যের নাগা অধ্যুষিত অঞ্চলকে নিয়ে চারটি নয়া জেলা গঠনের প্রতিবাদে ১৬টি নাগা সংগঠনের যৌথ মঞ্চ ইউনাইটেড নাগা কাউন্সিলও ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, ভোটের নির্ঘণ্ট বাজালেও তাঁদের অন্দোলন শিথিল করা হবে না। ইউএনসি সাধারণ সম্পাদক সিমরেই মিলান জানান, রাজ্যের প্রধান দুটি জাতীয় সড়কে চলমান আর্থিক অবরোধ প্রত্যাহৃত হবে না, বরং আরও তীব্র হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top