News Flash

  • Home
  • Uncategorized
  • বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুরুতর দুই যুবক, গাড়ি উল্টে আহত চালক
Image

বেপরোয়া ট্রাকের ধাক্কায় গুরুতর দুই যুবক, গাড়ি উল্টে আহত চালক

নিজস্ব প্রতিনিধি আগরতলা, ৮ জানুয়ারি৷৷  রাজধানী আগরতলা শহরে উত্তর গেইট এবং জিরানীয়ার দুইটি পৃথক পথ দুর্ঘটনায়   গাড়ী চালক সহ তিন জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷  আহতদের  আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷  আজ  সাত সকালে একটি দ্রুতগামী  মারুতি  উত্তরগেইট এলাকায়  নিয়ন্ত্রনহারিয়ে  দূর্ঘটনার কবলে পড়ে৷ তাতে চালক গুরুতর ভাবে আহত হয়৷ তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে  জিরানীয়া এসডিএম অফিসের সামনে লরি চাপায় বাইক  আরোহি দুই ভাই গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহতরা  হল ডিসেম্বর দেববর্মা (২২) ও দয়াল দেববর্মা (১৮) তাদের বাড়ি চম্পকনগরে৷  তাঁরা বাইক নিয়ে রানিরবাজারের দিরে আসছিল৷ জিরানীয়া এসডিএম অফিসের সামনে  একটি লরি ব্রেকগেয়ার দিয়ে পেছনে দিকে যাওয়ার চেষ্টা করছিল৷ তখন  বাইকটি  এসে পড়লে ভয়াবহ দূর্ঘটনা  ঘটে৷ স্থানীয় লোকজনেরা এগিয়ে  আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে ৷ দমকল বাহিনী এসে  তাদের  উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ বর্তমানে তারা চিকিৎসাধীন৷  এব্যাপারে জিরানীয়া থানায়  মামলা গৃহিত হয়েছে৷  পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ রাজ্যে ক্রমগাত বৃদ্ধি পয়ে চলেছে দূর্ঘটনা৷ তাতে উদ্বিগ্ণ জনগণ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top