News Flash

  • Home
  • Uncategorized
  • ওড়িশায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, মৃত দীঘার ৪ বাসিন্দা
Image

ওড়িশায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনা, মৃত দীঘার ৪ বাসিন্দা

accident যাজপুর, ৯ জানুয়ারি (হি.স.): ওড়িশার যাজপুর জেলায় মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের দীঘার বাসিন্দা ৪ জন যাত্রী| মৃতদের মধ্যে রয়েছেন দু’জন মহিলা| পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে যাজপুর জেলায় ৫ নম্বর জাতীয় সড়কের ওপর যারাকা বাজার এলাকায়| মৃতদের নাম ও পরিচয় জানা যায়নি| ধরমশালা থানার ইন্সপেক্টর-ইন-চার্জ এ মহাপাত্র জানিয়েছেন, গাড়িতে করে পশ্চিমবঙ্গের দীঘা থেকে ওডিশার কটকে যাচ্ছিলেন তাঁরা| সোমবার ভোরে যারাকা বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে গাড়িটি| দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪ জন যাত্রী| গুরুতর জখম অবস্থায় কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চালককে| তাঁর অবস্থাও সঙ্কটজনক|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top