News Flash

  • Home
  • Uncategorized
  • অসমের সাত লক্ষ জনধন অ্যাকাউন্টে ১০০ কোটির বেশি নগদ, তদন্তে আয়কর

অসমের সাত লক্ষ জনধন অ্যাকাউন্টে ১০০ কোটির বেশি নগদ, তদন্তে আয়কর

income-tax-department-logoগুয়াহাটি, ০৭ জানুয়ারি, (হি.স.) : গত আট নভেম্বর রাত থেকে বিমুদ্ৰায়নের পর অসমের প্ৰায় সাত লক্ষ জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে ১০০ কোটি টাকার বেশি নগদ। এগুলির সবটাই ছিল অচল ৫০০ ও ১০০০ টাকার নোট। বিশাল পরিমাণের এই টাকার ওপর এবার সংশ্লিষ্ট ব্যাকগুলি থেকে তথ্য যোগাড়ে নেমেছে আয়কর বিভাগ। কার কার জনধন অ্যাকাউন্টে কোথা থেকে বিশাল পরিমাণের এই টাকাগুলি জমা পড়েছে তার হদিশ জানতে কোমর কষে ময়দানে নেমেছেন আয়করের আধিকারিকরা। এক সূত্রের খবর, ব্যাংকগুলি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেবে আয়কর বিভাগ।

উল্লেখ্য, কর ফাঁকি দিয়ে অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে আয়কর বিভাগ। গত ১২ ডিসেম্বর গুয়াহাটিতে জনৈক ব্যবসায়ী হরদীপ সিং বেদির বাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে হানা দিয়ে প্রায় তিন কোটি টাকা উদ্ধারের পর আয়কর বিভাগ এবার রাজ্যের সন্দেহজনক সাত লক্ষ ব্যাংক অ্যাকাউন্টের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে। যে কোনও সময় এইসব ব্যাংক অ্যাকাউন্টের গ্রাহকদের বিরুদ্ধে অভিযান চালানো হতে পারে বলে জানা গেছে। ইতিমধ্যে সন্দেহজনক এইসব অ্যাকাউন্টের বিস্তৃত বিবরণ সংগ্রহে আয়কর বিভাগ নেমে পড়েছে বলেও বিশ্বস্ত সূত্রের খবরে প্রকাশ। সেই অনুসারে নির্দিষ্ট কয়েকটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে নির্দেশিকাও জারি করা হয়েছে।

সূত্রের খবর, রাজ্যের ওই সব ব্যাংক কর্তৃপক্ষকে এ-সম্পর্কে একপ্রকার ‘অ্যালার্ট’ করে দিয়েছে রাজ্য পুলিশও। রাজ্য পুলিশের বিশেষ শাখার সঞ্চালকপ্রধান (আইন-শৃঙ্খলা) কুলধর শইকিয়া অতি সম্প্রতি গুয়াহাটিতে অবস্থিত রিজার্ভ ব্যাংকের অধীনস্থ ১৪টি ব্যাংকের শীর্ষ আধিকারিকদের নিয়ে এ সম্পর্কে জরুরি বৈঠকে বসেছিলেন। ওই বৈঠকে আলফা (স্বাধীন), এনডিএফবি (সং)-সহ অন্যান্য জঙ্গি সংগঠনের হাতে কোনও কোনও ঠিকাদার কিংবা ব্যবসায়ীর মাধ্যমে অচল নোটের বদলে সচল নোট চলে যাওয়ার আশংকাও ব্যক্ত করা হয়েছে বলে সূত্রটির খবর। এ ধরনের কাজ রুখতে ব্যাংক কর্তৃপক্ষকে সতর্ক করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top