News Flash

  • Home
  • Uncategorized
  • পুনরুদ্ধার করা হচ্ছে না পার্কের জমি, নিচ্ছে না বিনোদন কর, রোজভ্যালীর সাথে এখনও সখ্যতা রাজ্য সরকারের, তোপ দাগলেন রতন নাথ

পুনরুদ্ধার করা হচ্ছে না পার্কের জমি, নিচ্ছে না বিনোদন কর, রোজভ্যালীর সাথে এখনও সখ্যতা রাজ্য সরকারের, তোপ দাগলেন রতন নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ রোজভ্যালীর সাথে এখনও সখ্যতা আছে, ফের জোর গলায় দাবি করেন বিধায়ক

শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রতন নাথ৷ ছবি নিজস্ব৷
শনিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন রতন নাথ৷ ছবি নিজস্ব৷

রতন লাল নাথ৷ তাঁর যুক্তি, গত ১৭ মাস ধরে রোজভ্যালী পার্ক থেকে কোন বিনোদন কর নিচ্ছে না রাজ্য সরকার৷ ২০১৩ সালে ৯ লক্ষ ৫১ হাজার টাকা, ২০১৪ সালে ১২ লক্ষ ১৩ হাজার টাকা এবং ২০১৫ সালের আগষ্ট পর্যন্ত ৬ লক্ষ ৮৯ হাজার টাকা রোজভ্যালী বিনোদন কর হিসেবে সরকারী কোষাগারে জমা দিয়েছে৷ আশ্চর্যজনক ভাবে ১৭ মাস ধরে কোন বিনোদন কর সংগ্রহ করছে না রাজ্য সরকার রোজভ্যালী পার্ক থেকে৷ এই বিষয়ে সংশ্লিষ্ট তহশিল অফিসে খোঁজ নিয়ে এর সত্যতা খঁুজে পেয়েছেন বলে শনিবার সাংবাদিক সম্মেলনে রতনবাবু জানিয়েছেন৷ তাই তিনি প্রশ্ণ তুলেছেন, রোজভ্যালীকে কর ছাড় কেন দিচ্ছে রাজ্য সরকার৷ তাঁর দাবি, এরও তদন্ত হওয়া দরকার৷

এদিন তিনি বলেন, শুরু থেকেই রোজভ্যালীকে নানা ভাবে মদত দিয়েছে রাজ্য সরকার৷ খাস জমি এবং তিনজন উপজাতির জমি দখল করে গড়ে উঠেছে এই বিনোদন পার্ক৷ অথচ রাজ্য সরকার আজ পর্যন্ত সেই জমি পুনরুদ্ধারের কোন উদ্যোগ নেয়নি৷ উপর্যুপরি এখন তাদের কাছ থেকে বিনোদন কর নেওয়াও ছেড়ে দিয়েছে রাজ্য সরকার৷ রতনবাবুর মতে, চিটফান্ড সংস্থার বিরুদ্ধে মামলা শুরু হতেই তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা উচিত ছিল৷ পশ্চিমবঙ্গ এবং ভুবনেশ্বরে রোজভ্যালীর বহু সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে৷ বারাসতে পশ্চিমবঙ্গ সরকার রোজভ্যালীর বিনোদন পার্ক বন্ধ করে দিয়েছে৷ অথচ এই রাজ্যে বহাল তবিয়তে ব্যবসা করে চলেছে রোজভ্যালী৷

রতনবাবুর দাবি, সিট গঠিত হওয়ার পর এখন রোজভ্যালীর আমানতকারীদের কাছ থেকে নথি সংগ্রহ করার যে উদ্যোগ দেখা যাচ্ছে তা মূলত সিবিআই আটকানোর কৌশল৷ তিনি বলেন, ইচ্ছে করে রাজ্য সরকার রোজভ্যালীর বিরুদ্ধে সিবিআই তদন্ত যাতে না হয় সেই পন্থা পদ্ধতি অবলম্বন করে চলেছে৷ এই বিষয়ে তিনি জানান, চিটফান্ড সংক্রান্ত ৩৭ টি মামলা সিবিআইয়ের কাছে পাঠিয়েছিল রাজ্য সরকার৷ তাও বিরোধীদের প্রবল চাপে পড়ে৷ সেই ৩৭ টি মামলার মধ্যে সিবিআই মাত্র ৫ টি মামলা গ্রহণ করেছে৷ তাতে রোজভ্যালীর নাম নেই৷ রতনবাবুর দাবি, উদ্দেশ্যমূলক ভাবে রোজভ্যালীর বিরুদ্ধে মামলাগুলিতে টাকার অংক কম দেখানো হয়েছে৷ কারণ, সিবিআই মামলার গুরুত্ব বুঝেই তা গ্রহণ করে থাকে৷ স্বাভাবিক ভাবেই ডেফোডিল, কসমিক, প্রগতী শিল্ড সহ পাঁচটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে সিবিআই তদন্ত করতে রাজি হলেও রোজভ্যালীর বিরুদ্ধে তদন্তে আগ্রহ দেখায়নি৷ এদিন তিনি আরও বলেন, সুপ্রিম কোর্টে সিবিআই তদন্ত নিয়ে চিটফান্ড সংক্রান্ত বিষয়ে একটি মামলা হয়েছিল৷ সেখানে ওড়িশা এবং পশ্চিমবঙ্গে সিবিআই তদন্ত দেওয়ার সাথে আসাম ও ত্রিপুরায় দেওয়ার বিষয়েও জোরালো সওয়াল হয়৷ তাতে, আসামের তরফে জানানো হয়, রোজভ্যালীর বিরুদ্ধে সিবিআই তদন্তে তাদের কোন আপত্তি নেই৷ কিন্তু, রাজ্য সরকারের এডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন রাজ্য সরকারই সিবিআইকে তদন্ত করতে বলেছে৷ তাঁর বক্তব্য, রাজ্য সরকার খুবই চতুরতার সাথে রোজভ্যালীকে বাঁচাতে সুপ্রিম কোর্টেও মিথ্যা বলেছে৷

এদিন, রোজভ্যালী পার্ক সম্পর্কে এক তথ্য তুলে ধরে শ্রীনাথ জানান, মোট ১০০ কানি জমির উপর পার্কটি গড়ে উঠেছে৷ এর মধ্যে ৩৩৫ কানি খাস জমি৷ তিনজন উপজাতির সম্পত্তি ১৭৫ কানি৷ সব মিলিয়ে মোট ৫১ কানি জমি রোজভ্যালী সরকারী সহায়তায় ভোগ করছে৷ এর পাশাপাশি তাঁর অভিযোগ রাজ্য থেকে যতগুলি চিটফান্ড সংস্থা আমানতকারীদের অর্থ আত্মসাৎ করে পালিয়ে গিয়েছে তাদেরকেও রাজ্য সরকার পালাতে সহায়তা করেছে৷ তাই এদিন তিনি রাজ্য সরকারের উদ্দেশ্যে আবেদন জানান কাল বিলম্ব না করে চিটফান্ড সংক্রান্ত সমস্ত মামলা সিবিআই যাতে গ্রহণ করে সেই ব্যবস্থা করা হোক৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top