News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রপুরে এটিএম ভেঙে টাকা লুটের ব্যর্থ চেষ্টা
Image

চন্দ্রপুরে এটিএম ভেঙে টাকা লুটের ব্যর্থ চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷  ফের রাজধানীতে এটিএম ভেঙে টাকা লুটের ব্যর্থ চেষ্টা৷ শনিবার  শহরের চন্দ্রপুর

চন্দ্রপুরে এটিএম কাউন্টারে পুলিশী তদন্ত৷ ছবি নিজস্ব৷
চন্দ্রপুরে এটিএম কাউন্টারে পুলিশী তদন্ত৷ ছবি নিজস্ব৷

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) একটি এটিএম হানা দিয়ে অর্থ লোপাটের চেষ্টা করা হয়েছিল৷ তবে মেশিন ভাঙা হলেও যে অংশে টাকা থাকে দুসৃকতিরা সেখানে পৌঁছতে পারেনি বলে জানিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷ এদিন সকালে আগরতলার চন্দ্রপুর এলাকার ৪৪ নম্বর জাতীয় সড়কের পাশের একটি কাউন্টারে  টাকা  তুলতে গিয়ে বিষয়টি নজরে পড়ে কয়েকজনের৷ মেশিনটি ভাঙা অবস্থায় দেখতে পান তারা৷ খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ খবর দেয় এসবিআই কর্তৃপক্ষকে৷ আগরতলার এসবিআই প্রধান কার্য্যাালয় থেকে চারকর্মী কাউন্টারে  যান৷ তারা এটিএম কাউন্টারটি পরিদর্শন করে জানান অর্থ লোপাটের চেষ্টাকারীরা এটিএম-এর বাইরের অংশ ভাঙলেও মেশিনের ভেতরের যে অংশে টাকা থাকে তার কোনও ক্ষতি করতে পারেনি৷  ফলে টাকা খোয়া যায় নি৷ পুলিশের ধারণা কাউন্টারে থাকা সিসিটিভির ফুটেজের সাহায্যে খুব সহজেই তাদের নাগাল পাওয়া যাবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top