News Flash

  • Home
  • Uncategorized
  • সময় মত নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

সময় মত নির্মাণ কাজ শেষ করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

cmনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ জানুয়ারী৷৷ দক্ষিণ জেলায় প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী৷ শুক্রবার তিনি সপার্ষদ দু’দিনের দক্ষিণ জেলা সফরে যান৷ সফরকালে শনিবার শান্তিরবাজারে প্রশাসনিক বৈঠক করেন৷ বৈঠকে জেলা ও মহকুমার পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷ প্রশাসনিক বৈঠকে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়৷ মুখ্যমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজকর্ম নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার জন্য নির্দেশ দিয়েছেন৷ এপ্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, সময়ের কাজ সময়ে না হলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়িত হবে না৷ এর ফলে ত্রিপুরা উন্নয়নের দিক থেকে পিছিয়ে যাবে৷ তা কখনো হতে দেওয়া যেতে পারে না৷ সময়ের কাজ সময়ে করা হলে রাজ্যের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে৷ বিভিন্ন প্রকল্পের কাজ ধীর গতিতে চলায় মুখ্যমন্ত্রী তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন৷ তবে, এখন থেকে যাতে নির্ধারিত প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের আগেই সে বিষয়ে আরো দায়িত্বশীল লোকজনদের এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top