রাজকোট, ৮ জানুয়ারি (হি.স.) : এবার আয়কর দফতর নজরে রাজকোটের একটি সমবায় ব্যাঙ্ক। নোট বাতিলের পর থেকে এই ব্যাঙ্কে ৮৭১ কোটি টাকা জমা পড়েছে। পাশাপাশি নোট বাতিলের পর এখানে সাড়ে চারহাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে। আয়কর দফতরের তথ্য অনুযায়ী, রাজকোটের এই ব্যাঙ্ক থেকে মাত্র একটি মোবাইল নম্বর দিয়ে ৬০টির বেশি অ্যাকাউন্ট খোলা হয়েছে। যা নিয়ে সন্দেহ দানা বেঁধেছে আয়কর দফতরের আধিকারিকদের।
জানা গেছে, আয়কর দফতর আমেদাবাদ শাখা করবিধি মোতাবেক ব্যবস্থা নিতে চলেছে ব্যাঙ্কের বিরুদ্ধে। কারণ, এর আগে ব্যাঙ্কটির বিষয়ে একটি সমীক্ষা করেন আয়কর দফতর আধিকারিকরা। তাঁদের দাবি, সেই সময় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। তাই ব্যাঙ্কের কাছ থেকে বিস্তারিত নথি চাওয়া হয়েছে।
আয়কর দফতর আধিকারিকরা জানিয়েছেন, ২০১৬ সালের ৯ নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ পর্যন্ত মোট ৮৭১ কোটি টাকা জমা পড়েছে। যার মধ্যে বেশিরভাগ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট। এখন পর্যন্ত ১০৮ কোটি টাকা সন্দেহজনকভাবে তোলা হয়েছে বলেও জানা গেছে।
তবে আয়কর আধিকারিকদের যে বিষয়টি সবচেয়ে অবাক করেছে তা হল নোট বাতিলের পর ব্যাঙ্কের মোট ৪ হাজার ৫৫১টি নতুন অ্যাকাউন্ট। যেখানে সারা বছরে ব্যাঙ্কটিতে ৫ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়। সূত্রে খবর, এই ব্যাঙ্কেই ৬২টি খাতা খোলা হয়েছে একটি মোবাইল নম্বরে
নোট বাতিলের পর জমা ৮৭১ কোটি, আয়কর দফতরের নজরে রাজকোটের সমবায় ব্যাঙ্ক
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















