News Flash

  • Home
  • Uncategorized
  • মামলা নিতে পুলিশের অনিহা, তাই ন্যায় পান না নির্যাতিতা ঃ মনিকা
Image

মামলা নিতে পুলিশের অনিহা, তাই ন্যায় পান না নির্যাতিতা ঃ মনিকা

tripura-policeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ নারী নির্যাতনের মামলায় পুলিশের দুর্বলতা নিয়ে সুর চড়ালেন মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্তরায়৷ পুলিশের দিকে আঙুল তুলে মণিকাদেবী বলেন, রাজ্যের বহু থানা রয়েছে যেখানে নারী নির্যাতনের মামলা নথিভুক্ত হয় না৷ পুলিশ আধিকারিকরা নারী নির্যাতনের মামলা চান না, এজন্যই রাজ্যের বহু নারী নির্যাতনের শিকার হয়েও ন্যায় পাননা৷ ফলে, রাজ্যে নারী সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে পুলিশের সাফল্য রয়েছে এমনটা মনে করার কোন সুযোগ নেই৷ শুক্রবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে প্রয়াস সভায় মহিলা কমিশনের চেয়ারপার্সন মণিকা দত্তরায় এভাবেই রাজ্য পুলিশের সমালোচনা করেছেন৷
মণিকাদেবী এদিন বলেন, নারী নির্যাতনের বহু মামলায় পুলিশ সঠিকভাবে আদালতে চার্জশিট জমা দেয় না৷ যার কারণে প্রকৃত দোষী খালাস হয়ে যায়৷ অনেকক্ষেত্রে দেখা গেছে, নারী সংক্রান্ত অপরাধের মামলা নিতেই গড়িমসি করে পুলিশ৷ রাজ্যে বহু থানায় নারী নির্যাতনের মামলা নথিভুক্ত হচ্ছে না৷ আবার কোথাও মামলা নথিভুক্ত হলেও তদন্ত করার ক্ষেত্রে পুলিশের দুর্বলতায় চার্জশিটে ফুটে উঠে৷ স্বাভাবিক কারণেই, নারী সংক্রান্ত অপরাধে সাজার হার ক্রমশ নিম্নমুখী৷
এদিন তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেক নাবালিকা কিংবা মহিলাদের পরিবার পুলিশের কাছে যেতে চান না৷ তার পিছনে মুখ্য কারণ হল মানুষের সাথে পুলিশের ক্রমাগত তৈরি দুরত্ব৷ রাজ্য পুলিশের এধরনের ভূমিকা রাজ্যে নারীদের সুরক্ষিত রাখার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে৷ এদিন তিনি রাজ্য পুলিশের উদ্দেশ্যে বলেন, পুলিশ প্রশাসনকে সকলের জন্যই এগিয়ে আসতে হবে৷ সমচোখে সকলকে দেখতে হবে৷ তবেই অন্যান্য অপরাধের পাশাপাশি নারী সংক্রান্ত অপরাধ দমনেও পুলিশের সাফল্য আসবে৷
এদিন, প্রয়াস সভায় উপস্থিত প্রাক্তন বিচারপতি সুবল বৈদ্য পুলিশের সাথে জনগণের দূরত্ব তৈরি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন৷ তিনি বলেন, ক্রমাগত পুলিশের সাথে মানুষের দূরত্ব বেড়েই চলেছে৷ সুষ্ঠ সমাজ গড়ে তুলতে জনগণ ও পুলিশের মধ্যে সমন্বয় এবং বিশ্বাসযোগ্যতা বিশেষভাবে প্রয়োজনীয়৷ তাই তিনি পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, জনগণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে৷ তবেই, গণতন্ত্র রক্ষা পাবে৷ প্রত্যেক মানুষ ন্যায় বিচার পাবেন৷
এদিকে, রাজ্য পুলিশের মহানির্দেশক কে নাগরাজ প্রয়াস কর্মসূচীর সাফল্য নিয়ে বক্তব্য রাখেন৷ তাঁর দাবি, ক্রমাগত প্রয়াস কর্মসূচীর কারণেই রাজ্যে অপরাধ নিম্নমুখী৷ কিন্তু, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন এদিন যেভাবে রাজ্য পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাতে পুলিশ প্রধান দাবি ফিঁকে হয়ে গেছে৷ পুলিশের এফআইআর নিতে অনীহার বহু অভিযোগ রয়েছে৷ মনিকাদেবীর বক্তব্যে সেই অভিযোগ প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে৷ স্বাভাবিকভাবেই সাফল্য নিয়ে রাজ্য পুলিশ যেভাবে বড়াই করে চলেছেন, তাতে আত্মসন্তুষ্টির বদলে আত্মশুদ্ধির প্রয়োজন রয়েছে বলে মনে করছে তথ্যভিজ্ঞ মহল৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top