News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন মমতা, অভিমত বিজেপি নেতার
Image

ভারতীয় রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছেন মমতা, অভিমত বিজেপি নেতার

mmamataবেঙ্গালুরু, ৭ জানুয়ারি (হি.স.): ‘হাস্যকর’ ব্যক্তিত্বে পরিণত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়| শনিবার এই ভাষাতেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করলেন বিজেপি নেতা এস প্রকাশ| গেরুয়া শিবির ভাঙতে এখন যেন উঠে পড়ে লেগেছেন তৃণমূল নেত্রী| মমতার এই কৌশলকেই আক্রমণ করেছেন বিজেপি নেতা এস প্রকাশ| শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা বলেছেন, ‘সাম্প্রতিককালে তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) হাস্যরসাত্মক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন| কোনওরকম ভিত্তি ছাড়া তাঁর আক্রমণ সত্যিই হাস্যকর| তাঁর দলের সাংসদরাই সারদা চিটফান্ড কেলেঙ্কারি ও রোজভ্যালি কেলেঙ্কারিতে লিপ্ত হয়েছেন|’
এখানেই থামেননি বিজেপি নেতা| এস প্রকাশ আরও বলেছেন, ‘ভারতীয় রাজনীতিতে নিজের বিশ্বাসযোগ্যতা ও প্রাসঙ্গিকতা হারাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়|’ উল্লেখ্য, এর আগে তৃণমূল নেত্রী বলেছিলেন, ‘মোদীকে সরিয়ে কেন্দ্রে একটা সরকার হোক, যা অভিন্ন নীতির ভিত্তিতে চলবে| সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে লালকৃষ্ণ আডবাণীকে সেই সরকারের মাথায় বসানো যেতে পারে| রাজনাথ সিং, অরুণ জেটলিকে সরকারের প্রধান করলেও আমার কোনও আপত্তি নেই|’ মমতার এই কৌশলকে অবশ্য আক্রমণ করেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলগুলি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top