News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুম রেল স্টেশন সহ বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা সভা

সাব্রুম রেল স্টেশন সহ বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার দু দিনের সফরে সাব্রুমে অবস্থান করছেন৷ সফরের

শুক্রবার সাব্রুম রেল স্টেশনের নির্মাণ কাজ খতিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি তথ্য দপ্তর৷
শুক্রবার সাব্রুম রেল স্টেশনের নির্মাণ কাজ খতিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ ছবি তথ্য দপ্তর৷

প্রথম দিন তিনি সাব্রুম রেল স্টেশনটি পরিদর্শন করেছেন৷ নির্মীয়মাণ রেল স্টেশনের কাজকর্ম সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি কাজকর্মের অগ্রগতি খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ঠিকেদারী সংস্থার কাছে আহ্বান জানিয়েছে৷ এদিকে ফেনী নদীর ওপর প্রস্তাবিত সেতুর স্থানটিও পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী৷ আগামীকালও তিনি বিভিন্ন প্রকল্পের কাজ ঘুরে দেখবেন বলে জানা গেছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাব্রুম সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে৷
দূরবর্তী এলাকাগুলির সার্বিক উন্নয়নে প্রাধান্য দিয়ে পরিকল্পনা রূপায়ণে গুরুত্ব দিতে হবে৷ আজ সাব্রুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে অনুষ্ঠিত সাব্রুম মহকুমা ভিত্তিক পর্যালোচনা সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি আশা ব্যক্ত করে বলেন, রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থার আশু উন্নয়নের ফলে অদূর ভবিষ্যতে সাব্রুম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠবে৷
সাব্রুম মহকুমা ভিত্তিক এই পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী সড়ক যোগাযোগ, বৈদ্যুতিকরণ, জলসেচ, পানীয় জল সরবরাহ, শৌচালয় নির্মাণ, বাসগৃহ নির্মাণ, সামাজিক ভাতা প্রদান, বিভিন্ন পরিকাঠামো উন্নয়ন প্রভৃতি বিষয়ের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করেন৷ উল্লেখ্য, সাব্রুম মহকুমায় তিনটি ব্লক৷ সাতচান্দ, রূপাইছড়ি ও পোয়াংবাড়ি ব্লক, নগর পঞ্চায়েত টি, মহকুমায় গ্রাম পঞ্চায়েত আছে ৩১টি৷ এডিসি ভিলেজে আছে ৩৬টি৷ নিম্নবুনিয়াদি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সুকল রয়েছে ২২৩টি৷ অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে ৪৪০টি৷ মহকুমায় সাক্ষরতার হার ৯৫ শতাংশ৷
পর্যালোচনা সভায় পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মহকুমায় মোট ৫৩৮ টি জনবসতির মধ্যে ৫০২টি জনবসতিকে ইতিমধ্যেই সড়ক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যুক্ত করা সম্ভব হয়েছে৷ বাকি আছে ৩৬টি জনবসতি, যেগুলিকে সড়কের সঙ্গে যুক্ত করতে ইতিমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে৷ সড়ক যোগাযোগের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, দপ্তরের পক্ষ থেকে যে পরিকল্পনা রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে গুণমান বজায় রেখে সম্পন্ন করতে হবে৷ রাস্তা তৈরির ক্ষেত্রে এন বি সি কেও কাজের গুণমান বজায় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে সভায় জানানো হ য়, এই মহকুমায় ৩১,৯৭৬টি পরিবারের মধ্যে ২১,০৬৫ টি পরিবারকে এখন পর্যন্ত বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ নিয়মিতভাবে হুক লাইনের বিরুদ্ধে অভিযান, প্যানাল্টি আদায় এবং গ্রাহকদের বিদ্যুৎ সংযোগ দেবার বিষয়ে দপ্তরকে সক্রিয় উদ্যোগ গত্মরহণ করার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি জনপ্রতিনিধিদের সংশ্লিষ্ট এলাকায় যথাযথ তদারকি করার জন্য তিনি পরামর্শ দেন৷ সভায় জল সম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এই মহকুমায় মোট কৃষি জমির পরিমাণ ১১,৪১১ হেক্টর৷ এর মধ্যে সেচযোগ্য জমি ৫,৯৭৭ হেক্টর৷ এখন পর্যন্ত সেচের আওতায় এসেছে ৫,৪২৭ হেক্টর৷ ২০১৬-১৭ সালে ৫০ হেক্টর জমিকে সেচের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
পানীয় জল ও স্বাস্থ্যবিধি দপ্তরের পক্ষ থেকে মহকুমায় ৪৭৭টি জনবসতির মদ্যে পুরোপুরিভাবে পানয়ী জলের ব্যবস্তা করা হয়েছে ৩৭৬টিতে৷ বাকি ১০১ টিতে আংশিক ব্যবস্থা রয়েছে৷ মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকদের হাসপাতাল, বাজার, খোলামাঠ ইত্যাদির কাছাকাছি স্থানে পানীয় জলের ট্যাঙ্ক নির্মাণের জন্য উদ্যোগ নিতে পরামর্শ দেন৷ এছাড়া সমস্ত শৌচাল নির্মাণের কাজ দ্রুত শেষ করতে তিনি জেলাশাসককে নির্দেশ দেন৷ নগর এলাকাগুলিতে জনবহুলস্থানে সুলভ শৌচালয় নির্মাণ করার জন্য তিনি পরিকল্পনা গ্রহণ করতে বলেছেন৷ প্রতিটি সুকল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শৌচালয় ও পানীয় জল সুনিশ্চিত করার ক্ষেত্রে যথাযথ উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷
নর্মাল আই এ ওয়াই এর মাধ্যমে যেসব গৃহ নির্মাণ এখনো বাকি রয়েছে সেগুলো আগামী মার্চের মধ্যে সম্পন্ন করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ সভায়সমাজকল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয় এই মহকুমায় মোট ১২,১৫২ জন সামাজিক ভাতা পাচ্ছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, র াজ্যের দরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ভাতা প্রদান করছে সরকার৷ এই স ামাজিক ভাতার বিষয়ে জনগণের মধ্যে প্রচারের যথেষ্ট অভাব রয়েচে৷ সেজন্য সর্বস্তরের জনগণের কাছে এ বিষয়ে প্রচার কর্মসূচী নিয়ে যেতে মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধিদের পরামর্শ দিয়েছেন৷ পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও কারামন্ত্রী মণীন্দ্র রিয়াং, বিধায়ক রীতা কর মজুমদার ও বিধায়ক প্রভাত চৌধুরী, এম ডি সি অরুণ ত্রিপুরা, এম ডি সি সাথই মগ, মুখ্যসচিব যশপাল সিং, প্রধান সচিব ডা রাকেশ সারোয়াল, দক্ষিণ জেলার জেলাশাসক, মহকুমা শাসক ও অন্যান্য জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ এছাড়াও মুখ্যমন্ত্রী মহকুমার আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা সভা করেন৷
এদিকে, আজ মুখ্যমন্ত্রী মানিক সরকার নির্মীয়মাণ সাব্রুম রেলস্টেশনের কাজ ও প্রস্তাবিত ফেণী সেতুর স্থান পরিদর্শন করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top