News Flash

  • Home
  • Uncategorized
  • সালেমায় শিশুকন্যা ধর্ষিতা, আরও দুই গৃহবধূর ইজ্জত লুন্ঠনের চেষ্টা জি বি হাসপাতালে
Image

সালেমায় শিশুকন্যা ধর্ষিতা, আরও দুই গৃহবধূর ইজ্জত লুন্ঠনের চেষ্টা জি বি হাসপাতালে

rapeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জানুয়ারী৷৷ আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে এক ব্যক্তিকে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার কমলপুর মহকুমার সালেমা থানার অধীন ভাতখাওরি এলাকায়৷ অভিযুক্ত অনিল বিশ্বাস (৫২) বর্তমানে জেল হাজতে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে৷ জানা গিয়েছে, অভিযুক্ত অনিল বিশ্বাস শাসক দলের নারী সংগঠনের সক্রীয় নেত্রীর স্বামী৷
সংবাদে প্রকাশ, নববর্ষের সন্ধ্যায় অনিল বিশ্বাস এলাকারই আট বছরের এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে যায়৷ বাড়িতে নির্জনতার সুযোগে ঐ শিশুকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ এরপর ঐ শিশু বাড়িতে গিয়ে তা মা বাবাকে সবকিছু খুলে বলে৷ শিশুটির পরিবারও শাসক দলের সমর্থক৷ তাই তারা বিষয়টি থানায় নিয়ে যেতে চাইছিলেন না৷ এই বিষয়ে শাসক দলের স্থানীয় মাতববরদের জানান৷ মাতববররা এই ইস্যুতে একটি সালিশী সভাও করেছেন৷ কিন্তু, ঐ সভাতে যে সিদ্ধান্তে পৌঁছেছিলেন শাসক দলের নেতারা তাতে নির্যাতিতা শিশুর পরিবারের লোকজন সন্তুষ্ট হতে পারেনি৷ তাই তারা পুলিশের দ্বারস্থ হন৷ সালেমা থানায় পুরো ঘটনার বিবরণ দিয়ে অনিল বিশ্বাসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন৷ মামলার নম্বর ০১/১৭৷ মামলাটি হয়েছে ইউ এস ৩৪২, ৫০৬, ৩৭৬ আইপিসি অনুযায়ী এবং পক্সো অ্যাক্টের চার ধারা অনুযায়ী৷ মামলা নিয়ে পুলিশ অভিযুক্ত অনিল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে৷ আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে চৌদ্দদিনের জেল হাজতে পাঠিয়েছেন বলে জানা গিয়েছে৷ এদিকে, শাসক দলের নারী নেত্রীর স্বামী কর্তৃক শিশুকন্যা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় রীতিমতো ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে৷
এদিকে, চবিবশ ঘন্টা অতিক্রান্ত হতে না হতেই জিবি হাসপাতালে আরও দুটি শ্লীলতাহানির ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ যেখানে প্রাণ বাঁচানোর জন্য মানুষ হাসপাতালে ছুটে যান, সেখানে দাঁড়িয়ে রাজ্যের হাসপাতালগুলি মহিলাদের মান বাঁচানো আজ দুঃসাধ্য হয়ে উঠেছে বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, জি বি হাসপাতালে হৃদরোগের সমস্যা নিয়ে চিকিৎসাধীন ইন্দ্রনগর আইটিআই রোডের এক গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ৷ অজ্ঞাত পরিচয় কয়েকজন দুসৃকতী মহিলা মেডিসিন বিভাগে ঢুকে ঘুমন্ত অবস্থায় ঐ গৃহবধূর শ্লীলতহানির চেষ্টা করে৷ কিন্তু, মহিলা জেগে উঠে চিৎকার করায় দুসৃকতিরী পালিয়ে যায়৷ ঐ গৃহবধূর পাশের বেডে ঘুমন্ত অবস্থায় অপর এক রোগীর আত্মীয়ার সথেও একই ব্যবহার করা হয়েছে বলে খবর৷
এদিকে, এই ঘটনার খবর পেয়ে বিজেপি মহিলা নেত্রী কল্যাণী রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল দ্রুত হাসপাতালে ছুটে যান৷ নির্যাতিতা গৃহবধূ বিজেপি মহিলা নেত্রীদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন বলে বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে৷ বিবৃতিতে আরও বলা হয়েছে, মহিলা নেত্রীরা মেডিকেল ইনচার্জ অব সুপারিনটেন্ড ডাঃ সুশান্ত সেনের সাথে সাক্ষাৎ করতে চাইলে তিনি মিটিংয়ে আছেন বলে এড়িয়ে যেতে চান বলে অভিযোগ করেছে বিজেপি মহিলা মোর্চা৷ একপ্রকার জোর করে উনার সাথে দেখা করেন প্রতিনিধিরা৷ ইনচার্জের সাথে কথা বলে জানা যায় ঘটনার ১২ ঘন্টা পরও ইনচার্জ ঘটনা সম্পর্কে অবগত নন৷ বিজেপি মহিলা নেত্রীরা ইনচার্জকে বাধ্য করেন নির্যাতিতার কাছে গিয়ে অভিযোগ শোনার জন্য৷
কিন্তু, বিজেপির প্রশ্ণ এদিনের ঘটনার একদিন আগেই এই জি বি হাসপাতলেই একটি নাবালিকা মেয়েকে বাথরুমে ঢোকার পথে ঝাপটে ধরে ভেতরে টানার চেষ্টা করা হয়েছে৷ কিন্তু, এতবড় একটি ঘটনা ঘটে যাওয়ার পরও কেন মহিলা ওয়ার্ডগুলির সুরক্ষা বাড়ানো হয়নি৷ তাছাড়া ঘটনার ১২ ঘন্টা পরও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে থানায় কোন অভিযোগ না জানানোর ফলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এমর্মে বিজেপি মহিলা মোর্চার নেত্রীরা স্থানীয় থানায় পুলিশ আধিকারীকের সাথে দেখা করে সুষ্ঠু তদন্তের দাবী জানান৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top