News Flash

  • Home
  • Uncategorized
  • ফের পৃথক স্থানে যান সন্ত্রাস, গুরুতর জখম চারজন
Image

ফের পৃথক স্থানে যান সন্ত্রাস, গুরুতর জখম চারজন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ চড়িলাম, ৬ জানুয়ারি৷৷ পুলিশ সপ্তাহের মধ্যেই প্রতিনিয়ত ঘটে যাচ্ছে দুর্ঘটনা৷ পুলিশ সপ্তাহে

বিশ্রামগঞ্জে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন দম্পতি৷ ছবি নিজস্ব৷
বিশ্রামগঞ্জে ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন দম্পতি৷ ছবি নিজস্ব৷

বিভিন্ন সচেনতামূলক কর্মসূচী পুলিশ প্রশাসন হাতে নিলেও কিছু পুলিশ কর্মীর সচেতনতার অভাবেই ঘটে যাচ্ছে দুর্ঘটনা বলে অভিযোগ করছে মানুষ৷ আবার জাতীয় সড়কে মারুতির ধাক্কায় আহত দুই বাইক আরোহী৷ এর মধ্যে ৫৫ বছরের শিশু মিয়া দুর্ঘটনায় গুরুতর আহত হয়৷ অল্পেতে বেঁচে যায় বাইক চালক৷ জানা যায়, শিশু মিয়াকে নিয়ে একজন যুবক বাইক চালিয়ে তেলিয়ামুড়ার দিকে আসছিল৷ একই রাস্তা ধরে টিআর০১-কিউ-০৩৮০ নম্বরের মারুতি চাকমাঘাটের মহারাণীপুর এর পুলিশ নাকায় এসেই বাইকটিকে ধাক্কা দেয়৷
সঙ্গে সঙ্গে এলাকার লোক দমকল বাহিনীকে খবর দিলে তারা এসে তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়৷ বাইক চালক অল্পবিস্তর আঘাত পেলেও শিশু মিয়ার আঘাত ছিল গুরুতর৷ বর্তমানে তার চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে৷ অপর দিকে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করে৷ তাদের অভিযোগ পুলিশ নাকায় কর্তব্যরত পুলিশ কর্মীরা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে না৷ যার কারণে প্রতিনিয়ত এই পুলিশ নাকায় দুর্ঘটনা ঘটে যাচ্ছে৷
বিশ্রামগঞ্জ থানার অধীন লুংথাইছড়া এলাকায় টিএসআর ক্যাম্পের সামনে টিআর-০১-৫৬৮২ নম্বরের বাইকে পেছঝন দিক থেকে ধাক্কা দেয় টিআর-০১-সি-১৭২৩ নম্বরের একটি ট্রাক৷ বাইকটি আগরতলা আমতলী থেকে উদয়পুরের দিকে যাচ্ছিল৷ বাইকে ছিলেন চালক শান্তনু ঘোষ ও আরোহী তাঁর স্ত্রী মৌসুমী ঘোষ৷ বাইক থেকে ছিটকে পড়ে তারা দুজনেই গুরুতর আহত হন৷ দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দুইটা নাগাদ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ট্রাকটি ও বাইকটি আটক করেছে৷ এদিকে, দূর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে গা ঢাকা দিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top