News Flash

  • Home
  • Uncategorized
  • দুই মোটর শ্রমিক সংগঠনের মধ্যে বচসা, পথ অবরোধ জিবি’তে
Image

দুই মোটর শ্রমিক সংগঠনের মধ্যে বচসা, পথ অবরোধ জিবি’তে

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ দুই শ্রমিক সংগঠনের মধ্যে বচসার জেরে বৃহস্পতিবার জিবি এলাকা উত্তপ্ত হয়ে ওঠে৷ ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিকরা এদিন জিবি এলাকায় অবরোধ করেন৷ তাদের অভিযোগ, জিবি থেকে রাবার বোর্ড পর্যন্ত যাত্রী নিয়ে যাওয়ার ক্ষেত্রে সিট্যুভুক্ত অটো শ্রমিকরা বাধা দেয়৷ তাতেই দুই শ্রমিক সংগঠনের মধ্যে বচসা শুরু হয়৷ সিট্যুভুক্ত অটো শ্রমিকরা ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিকদের মারধর করার জন্য এগিয়ে এসেছিলেন বলেও অভিযোগ৷ এরই জের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠলে ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিকরা জিবি এলাকায় দুপুর একটা নাগাদ পথ অবরোধ করেন৷ প্রায় দুই ঘন্টা ধরে চলে অবরোধ৷ পরিস্থিতি বেগতিক দেখে খবর দেওয়া হয় এনসিসি থানায়৷ পুলিশ এসে অবরোধ প্রত্যাহারের জন্য বলে ভারতীয় মজদুর সংঘের অটো শ্রমিকদের৷ সংগঠনের জনৈক সদস্য জানিয়েছেন, সুিট্যভুক্ত অটো শ্রমিকরা প্রায় সময়ই তাদের উপর দাদাগিরি করেন৷ জিবি এলাকায় তাদের অটো চলতে দেওয়া হবে না সেই হুমকিও বহুবার দিয়েছে সিট্যুভুক্ত অটো শ্রমিকরা৷
এদিন পরিস্থিতি সামাল দিতে এনসিসি থানার ওসি মধ্যস্থতা করার উদ্যোগ নেন৷ জানা গেছে, দুই সংগঠনেরই প্রতিনিধিদের সাথে তিনি বৈঠক করেছেন৷ জিবি এলাকায় সকল অটো শ্রমিকদেরই যাদের পারমিট রয়েছে তাদের অটো চালানোর অধিকার আছে৷ সেক্ষেত্রে কোন শ্রমিক সংগঠনই কাউকে বাধা দিতে পারবে না, বলে চরম হুঁশিয়ারি দেন এনসিসি থানার ওসি৷
জানা গেছে, এদিন দুই শ্রমিক সংগঠনের মধ্যে ঝামেলার জের যাত্রী সাধারণ হয়রানির মুখে পড়েন৷ প্রায় দুই ঘন্টা এলাকায় অটো চলাচল বন্ধ থাকায় যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top