News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালিকান্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল ১৪ দিনের জেল হেফাজতে
Image

রোজভ্যালিকান্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল ১৪ দিনের জেল হেফাজতে

tapas-palভূবনেশ্বর, ৬ জানুয়ারি (হি.স.) : সিবিআই হেফাজত থেকে জেল হেফাজতে রোজভ্যালিকান্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পাল । শুক্রবার দ্বিতীয় দফার সিবিআই হেফাজতের মেয়াদ শেষে তাপস পালের জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। পাল্টা প্রভাবশালী তত্ত্বে ভর করে তীব্র বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী।অবশেষে আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠায় ।
এদিন জামিনের শুনানি শুরু হতেই সিবিআই দাবি করে, তাপস পাল প্রভাবশালী ব্যক্তি। জামিন পেলে প্রমাণ নষ্ট করতে পারেন। তদন্ত ব্যাহত হতে পারে।পাল্টা তাপস পালের আইনজীবী বলেন, সত্যি প্রভাবশালী হলে তাপস পাল আগেই প্রমাণ নষ্ট করতেন। তিনি মানসিকভাবে অসুস্থ। রাতেও শরীর খারাপ হয়েছিল। তাঁকে জামিন দেওয়া হোক। নাহলে অন্তত হাসপাতালে পাঠানো হোক। তবে সিবিআইয়ের আইনজীবী সওয়াল করেন, মানসিকভাবে অসুস্থ হলে তাপস পাল সাংসদ হিসেবে কাজ করেন কীকরে? সওয়াল জবাব শুনে অবশেষে তাপস পালকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top