News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালিকাণ্ডে উঠে এল টলিউড অভিনেত্রীর যোগ, বিদেশ পালানোর আগেই তলব সিবিআইয়ের
Image

রোজভ্যালিকাণ্ডে উঠে এল টলিউড অভিনেত্রীর যোগ, বিদেশ পালানোর আগেই তলব সিবিআইয়ের

CBIকলকাতা, ৫ জানুয়ারি (হি.স.) : গৌতম কুণ্ডু, তাপস পাল ও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা করে এক নামী অভিনেত্রীর নাম পেয়েছে গোয়েন্দারা | সিবিআই সূত্রে খবর, জাতীয় স্বীকৃতি পাওয়া টলিউডের এই প্রথম সারির নামী অভিনেত্রী ও তাঁর অনাবাসী স্বামীর মাধ্যমে রোজভ্যালির দুশো কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে | বিনিময়ে কুড়ি কোটি টাকা নেওয়া ছাড়াও একাধিক সুবিধা ভোগ করার অভিযোগ উঠেছে|

সিবিআই সূত্রে খবর, টালিগঞ্জের প্রথম সারির এই বিখ্যাত অভিনেত্রী গৌতম কুণ্ডুর বিশেষ ঘনিষ্ঠ | সিঙ্গাপুর নিবাসী স্বামীর মাধ্যমে ২০ কোটি টাকার বিনিময়ে রোজভ্যালি কোম্পানির ২০০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে বিদেশে পাচার করতে সাহায্য করেন তিনি| রোজভ্যালি গ্রুপের কর্তা গৌতম কুণ্ডুর সঙ্গে বহুবার বিদেশ সফরেও গিয়েছেন এই অভিনেত্রী |

সিবিআইয়ের হাতে থাকা নথি অনুযায়ী, টালিগঞ্জের নামী এই অভিনেত্রীকে কলকাতার অভিজাত এলাকার একটি বিলাসবহুল ফ্ল্যাটও উপহার দেন গৌতম কুণ্ডু | ফিল্ম ডিভিশনের চার সদস্যের কমিটিতেও রয়েছেন এই অভিনেত্রী| রোজভ্যালি প্রযোজিত বহু সিনেমাতেও নায়িকা হিসেবে দেখা গিয়েছে তাঁকে | রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের তদন্তে অগ্রগতি দেখে আশঙ্কিত নায়িকা জেরা এড়াতে বিদেশে পালিয়ে যেতে চাইছেন বলে জানিয়েছেন সিবিআই কর্তারা| স্বামীর বিদেশে থাকার সুযোগের সদ্বব্যবহার করে সম্প্রতি আমেরিকার ভিসারও আবেদন করেছেন তিনি | তারকাকে শীঘ্রই জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে সিবিআই | অভিযুক্ত অভিনেত্রীর বিদেশ যাওয়া আটকাতে বিমানবন্দরগুলিকে সতর্ক করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা |

শুধু অভিনেত্রীই নয় সিবিআই নজরে রয়েছেন গৌতম কুণ্ডুর স্ত্রীও | তিনি একটি সোনার গয়না সংস্থার সঙ্গে যুক্ত | তল্লাশিতে উদ্ধার হওয়া নথি ও জেরায় প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, রোজভ্যালির টাকা ওই সংস্থাতেও খাটানো হয়| তিনিও সিবিআইয়ের জেরা এড়াতে আমেরিকা চলে যাওয়ার প্রচেষ্টা করছেন বলে দাবি তদন্তকারী অফিসারদের | খুব দ্রুত অভিনেত্রী ও গৌতমের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই কর্তারা |

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top