News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতিবেশীকে খুন, ছেলে ও বাবা’র যাবজ্জীবন কারাদন্ড
Image

প্রতিবেশীকে খুন, ছেলে ও বাবা’র যাবজ্জীবন কারাদন্ড

court-hammerনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ৫ জানুয়ারী৷৷ জল নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিকে পিটিয়ে হত্যার অপরাধে পিতা পুত্রকে যাবজ্জীবন করাবাসের আদেশ দেয় খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত৷ ঘটনা ২০১৪ সালের অক্টোবর মাসের এক তারিখ বিকেল তিনটায় খোয়াইয়ের মধ্য সিঙ্গীছড়া গ্রামে৷ একটি সরকারী জলের টেপ৷ ঐ দিন প্রতিবেশি সত্যম শুক্ল দাস (২৩) এর সাথে মনোরঞ্জন শুক্ল দাসের (৫২) পরিবারের মধ্যে জল নিয়ে বিরোধ বাধে৷ বাক বিতন্ডা থেকে এক সময় পরিস্থিতি মারামারিতে গিয়ে গড়ায়৷ মনোরঞ্জন শুক্লদাস এবং তার পুত্র মিঠুন শুক্লাদাস (২২) মিলে প্রতিবেশি সত্যম শুক্ল দাসকে কাঠের ফাইল দিয়ে পিটিয়ে গুরুতর  আহত করে৷ গুরুতর আহত অবস্থায় সত্যম শুক্ল দাসকে খোয়াই হাসপাতালে নিয়ে আসা হলে তাকে জিবি হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়৷ ঘটনার পাঁচ দিন পর জিবি হাসপাতালে মৃত্যু হয় সত্যম শুক্ল দাসের৷ ঘটনার পরেই সত্যম শুক্ল দাসের ভাই উত্তম শুক্ল দাস খোয়াই থানায় অভিযোগ দায়ের করে৷ পুলিশ ঘটনার তদন্ত শেষে মনোরঞ্জন শুক্ল দাস এবং তার ছেলে মিঠুন শুক্ল দাসকে এই মামলায় অভিযুক্ত করে তদন্তকারি অফিসার দুর্গা রাঙ্খল আদালতে চার্জসিট দাখিল করে৷ ভারতীয় দন্ডবিধীর ৩২৫/৩০২ ধারায় অভিযুক্ত করে ৩০-০৬-১৫ইং তারিখে তদন্তকারি অফিসার এস আই দুর্গা চরন রাঙ্খল খোয়াই আদালতে চার্জসিট জমা করে৷ তার পর থেকে এই মামলাটির শুনানি চলছিল খোয়াইয়ের এসডিজেএম এবং খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে৷ বুধবার এই মামলাটির রায়দান করে খোয়াইয়ের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত৷ এই মামলায় মনোরঞ্জন শুক্লদাস ও মিঠুন শুক্ল দাস পিতা পুত্রকে হত্যার দ্বায়ে অভিযুক্ত করে যাবজ্জীবন কারাবাসের আদেশ দেয় বিচারক পঙ্কজ কুমার দত্ত৷ এই মামলায় আদালতে মোট ১১৬ জন স্বাক্ষ প্রদান করেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top