News Flash

  • Home
  • Uncategorized
  • বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনায় এবার সরব বিরাট কোহলি
Image

বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনায় এবার সরব বিরাট কোহলি

নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.) : বেঙ্গালুরুতে মহিলার শ্লীলতাহানির ঘটনায় এবার সরব হলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি| সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে আইপিএলে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক ঘটনার তীব্র নিন্দা করে বলেন এমন সমাজে থাকতে লজ্জা লাগে তাঁর| যারা এই ঘটনা নিয়ে মেয়েদের পোশাককে দায়ি করছেন, তাদের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন কোহলি| তিনি এও বলেন, প্রথমে নিজেকে বদল করতে হবে| তাহলে আশেপাশের দুনিয়াটাও নিজে থেকেই বদলে যাবে|
নিউ ইয়ার পার্টিতে বেঙ্গালুরুতে যুবতির শ্লীলতাহানির ঘটনায় সাড়া পড়ে গেছে দেশ জুড়ে| গতকাল তীব্র প্রতিবাদ করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার| তাঁর পথে হেঁটে বিরাটও প্রতিবাদ করেন| তিনি স্পষ্ট বার্তা দেন, যারা এই কাজ করেছে তারা পুরুষ নন| ভিডিও মেসেজে বিরাট বলেন, বেঙ্গালুরুতে যা হয়েছে, তা সত্যি অস্বস্তিকর| কোনও যুবতি এমন ঘটনার শিকার হচ্ছেন| সবাই দেখছেন| কিন্তু কেউ এগিয়ে আসেনি| এটা কাপুরুষতার পরিচয়| এসব মানুষদের নিজেদের পুরুষ বলার আগে লজ্জা পাওয়া উচিত|
মহিলাদের ওপর নিগ্রহের ঘটনায় অনেকেই মহিলাদের পোশাক-আশাককে দায়ী করেন| ভারতের টেস্ট দলের অধিনায়ক তারও জবাব দিয়েছেন| কী ধরনের পোশাক পরবেন তা কোনও মেয়ের নিজস্ব সিদ্ধান্ত| কিন্তু কিছু লোক এই অজুহাত দেখিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে| এখন পুরুষদের দায়িত্ব হল, এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ করতে হবে| এতেও একটা আশঙ্কার ব্যাপার যে, কিছু লোক এ ধরনের ঘটনা আড়াল করতে শুরু করে দেবেন| তাই এক্ষেত্রে চিন্তাভাবনার বদল করতে হবে| ছেলে ও মেয়েদের সমান চোখে দেখা উচিত| ওই যুবতির জায়গায় নিজের পরিবারের কাউকে বসিয়ে দেখুন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top