News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত কিংবদন্তি অভিনেতা ওম পুরী, শোকাহত চলচ্চিত্র জগত্

প্রয়াত কিংবদন্তি অভিনেতা ওম পুরী, শোকাহত চলচ্চিত্র জগত্

om-puriমুম্বই, ৬ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা ওম পুরী| শুক্রবার সকালে আন্ধেরিতে নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হয়েছে তাঁর| চলচ্চিত্র দুনিয়াকে কাঁদিয়ে মাত্র ৬৬ বছর বয়সেই চলে গেলেন তিনি| পদ্মশ্রী ওম পুরীর মৃতু্যতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র জগতে| শোকপ্রকাশ করেছেন বলিউড থেকে শুরু করে দেশের রাজনীতিবিদরাও| ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ওম পুরীর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|
১৯৫০ সালের ১৮ অক্টোবর হরিয়ানার অম্বালা শহরে জন্মগ্রহণ করেন ওম প্রকাশ পুরী| পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে গ্যাজুয়েট হন ওম পুরী| পরবর্তী সময়ে তিনি ন্যাশনাল স্কুল অফ ড্রামাতেও পড়াশোনা করেন| ১৯৭৩ সালে তিনি এনএসডি পাশ করেন| দীর্ঘ ৪৪ বছরের অভিনয় জীবনে তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে দু’টি জাতীয় পুরস্কার পান| ওম পুরীকে ১৯৯০ সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়|

চলে গেলেন ওম পুরী, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
নয়াদিল্লি, ৬ জানুয়ারি (হি.স.): চলচ্চিত্র জগতকে কাঁদিয়ে চলে গেলেন ভারতীয় সিনেমার অন্যতম কিংবদন্তি অভিনেতা ওম পুরী| পদ্মশ্রী ওম পুরীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে দেশের রাজনীতিবিদরাও| ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ওম পুরীর অকাল প্রয়াণে শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়| ওম পুরী মারা গিয়েছেন, তা প্রথমে বিশ্বাসই করতে পারেননি অনুপম খের| টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন তিনি|
ওম পুরীর ঘনিষ্ঠ বন্ধু এবং পরিচালক অশোক পণ্ডিতই প্রথম টুইটারে ওম পুরীর মৃতু্য সংবাদ জানান| তিনি জানান, শুক্রবার সকালে বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ওম পুরী| তার পরেই টুইটারে একের পর এক বলিউড অভিনেতা, পরিচালকদের প্রতিক্রিয়া আসতে শুরু করে| ওম পুরীর মৃতু্যতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা অমিতাভ বচ্চন, কমল হাসান, অনিল কাপুর, ক্রিকেটার শচীন তেণ্ডুলকর প্রমুখরা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top