News Flash

  • Home
  • Uncategorized
  • বিমুদ্রাকরণ ঃ সারা রাজ্যে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ, দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিমুদ্রাকরণ ঃ সারা রাজ্যে প্রদেশ কংগ্রেসের বিক্ষোভ, দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ জানুয়ারি৷৷ নোট বাতিলের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল প্রদেশ কংগ্রেস৷ ঘোষণা

বৃহস্পতিবার আগরতলায় আরবিআই অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ৷ ছবি নিজস্ব৷
বৃহস্পতিবার আগরতলায় আরবিআই অফিসের সামনে কংগ্রেসের বিক্ষোভ৷ ছবি নিজস্ব৷

অনুযায়ী বৃহস্পতিবার আগরতলায় আরবিআই ও জেলাশাসকের অফিসের সামনে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্কগুলির সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস সমর্থকরা৷ এদিন, আগরতলায় প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সুশান্ত চক্রবর্তীর নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকরা আরবিআই অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন ও সভা সংগঠিত করেন৷ তার আগে প্রদেশ কংগ্রেস মুখ্য কার্যালয় থেকে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷
আরবিআই অফিসের সামনে আয়োজিত সভায় নোট বাতিলের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রদেশ কংগ্রেস৷ অভিযোগ, কালো টাকা উদ্ধারের নাম করে দেশের আমজনতাকে দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার৷ ব্যাঙ্ক থেকে টাকা তুলতে না পেরে জনগণ মহা সমস্যায় পড়েছেন৷ পাশাপাশি কৃষকরা ও ছোট-মাঝারি ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন৷ দেশের অর্থনীতি ক্ষতির সম্মুখীন৷ এদিন এই সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগের দাবি জানানো হয়৷ পাশাপাশি যতদিন প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন না ততদিন আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়৷
এদিকে, বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের নোট বাতিল ও ক্যাশলেস ইস্যুতে সারা দেশের সাথে বিশালগড়ে ব্লক কংগ্রেসের উদ্যোগে বিশালগড় মহকুমা শাসকের কার্যালয় ঘেরাও করা হয়৷ এই আন্দোলনে সামিল হন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী মতিলাল সাহা ও জেলা কংগ্রেস সভাপতি নিগমানন্দ গোস্বামী ও পিসিসি সদস্য নিখিল রঞ্জন চক্রবর্তী৷ এছাড়া উপস্থিত ছিলেন জয়দুল হুসেন ও রতন দাস সহ অন্যান্য নেতারা৷ এই আন্দোলনে নেতারা আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে বলেন কেন্দ্রীয় সরকার নোট বাতিলের ফলে ভারতবর্ষের সমস্ত রাজ্যের জনগণের হয়রানি হতে হচ্ছে৷ কালো টাকা উদ্ধারের নামে যে পরিকল্পনা গ্রহণ করেছেন কেন্দ্রীয় সরকার, কোথায় সে কালো টাকা ভারতের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাইলে কোনো রকম উত্তর দেননি৷ ক্ষমতার অপব্যবহার করা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা দিয়ে ত্রিপুরার জনগণের কোন রকম সুবিধা হচ্ছে না৷ বরং ত্রিপুরা রাজ্যের জনগণ হয়রানির মুখে৷ সাধারণ মানুষেড সাথে প্রতারণা করে যাচ্ছে কেন্দ্রীয় সরকার৷ রাজ্যের গরিব শ্রেণী ও মধ্যবিত্ত পরিবাররা কি পাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে৷ রাজনীতির স্বার্থে দেশের মানুষের সাথে বেইমানি করছে কেন্দ্রীয় সরকার৷ তাই বিশালগড় ব্লক কংগ্রেসের উদ্যোগে এই আন্দোলন গড়ে তোলা হয়েছে৷ যতদিন নোট বাতিলের প্রত্যাহার না করা হয়৷ আগামীদিন আরো বৃহত্তর আন্দোলনে নামবে ভারতের জাতীয় কংগ্রেস৷
এদিকে, কালো টাকার নামে সাধারণ মানুষের অর্থলুন্ঠনকারীর পদত্যাগের দাবিতে আজ কৈলাসহরেও বিক্ষোভ মিছিল ও ধর্না সংগঠিত করেছে কংগ্রেস দল৷ জেলা কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মিছিলে শত শত কংগ্রেস কর্মী অংশ নেন৷ সারা দেশে এআইসিসির এই কর্মসূচী পালিত হয়েছে৷
কৈলাসহর কংগ্রেস অফিস প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়৷ স্থানীয় স্টেট ব্যাঙ্ক শাখার সামনে কিছুক্ষণ ধর্না দেওয়া হয়৷ এরপর মিছিল গিয়ে থামে মহকুমা ম্যাজিস্ট্রেট অফিস প্রাঙ্গণে৷ সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুত্তলিকা পোড়ানো হয়৷ সেখানে আয়োজিত পথ সভায় বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জমান, পিসিসির সাধারণ সম্পাদক রুন্দ্রেন্দু ভট্টাচার্য বক্তব্য রাখেন৷ কেন্দ্রীয় সরকার কর্তৃক নোট বাতিলের ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং হচ্ছেন সে সম্পর্কে নেতৃবৃন্দ বিশদ আলোচনা করেন৷ চিটফান্ড ইস্যুতে বামফ্রন্ট সরকারের সমালোচনা করেছেন কংগ্রেস নেতৃবৃন্দ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top