News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালির আমানতকারীদের কাছ থেকে নথি সংগ্রহ করছে সিআইডি
Image

রোজভ্যালির আমানতকারীদের কাছ থেকে নথি সংগ্রহ করছে সিআইডি

cidনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫  জানুয়ারি৷৷ রোজভ্যালির আমানতকারীদের কাছ থেকে নথি সংগ্রহ করছে সিআইডি৷ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নথি সংগ্রহ প্রক্রিয়া৷ আগামীকাল পর্যন্ত এই প্রক্রিয়া চলবে৷ তাতে, রোজভ্যালির আমানতকারীরা তাদের সার্টিফিকেট জমা দিচ্ছেন৷ যাদের কাছে সার্টিফিকেটের কপি নেই তারা জেরক্স জমা দিচ্ছেন৷ আবার অনেকে অরিজিনাল সার্টিফিকেট জমা দিতে চাইছেন না৷ তাদের কাছ থেকে জেরক্স কপি জমা রাখা হচ্ছে৷ সিআইডি’র বক্তব্য, রোজভ্যালির বিরুদ্ধে যে তদন্ত চলছে তারই অঙ্গ হিসেবে সমস্ত আমানতকারীদের কাছ থেকে নথি সংগ্রহ করা হচ্ছে৷ সমস্ত নথি সংগ্রহ করে সিট’র এর কাছে তুলে দেওয়া হবে৷ এদিকে, রোজভ্যালির এজেন্টরা সিআইডি’র উদ্যোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাদের বক্তব্য, প্রত্যেক জেলাশাসকের কাছে রোজভ্যালিতে কি পরিমাণ আমানত জমা পড়েছে, তার হিসেব রয়েছে৷ তা সত্ত্বেও নতুন করে এই প্রক্রিয়া কিসের জন্য সিআইডি শুরু করেছে সেটা স্পষ্ট নয়৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top