শ্রীনগর, ৬ জানুয়ারি (হি.স.): সেনা-জঙ্গি সংঘর্ষে ফের তপ্ত হল কাশ্মীর উপত্যকা| শুক্রবার জম্মু ও কাশ্মীরে বদগাম এলাকায় জওয়ানদের এনকাউন্টারে খতম হল এক জঙ্গি| নিহত জঙ্গির নাম মুজাফফর আহমেদ নাইকু আলি ওরফে মুজা মলভি| মুজাফফর আগে লস্কর-ই-তৈবার সদস্য ছিল| একই সঙ্গে উক্ত ঘটনায় জখম হয়েছেন এক জওয়ান|
পুলিশের মুখপাত্র জানিয়েছেন, গুলজারপোরা এলাকায় লুকিয়ে রয়েছে লস্কর জঙ্গি, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মধ্যরাতের দিকে জঙ্গি দমনের উদ্দেশ্যে যৌথ অভিযানে নামে সেনা এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ| ওই অভিযানেই জঙ্গি গোষ্ঠী আল-বদরের সদস্য মুজাফফর আহমেদ নিহত হয়| পুলিশ জানিয়েছে, মৃত জঙ্গি মুজাফফর জম্মু ও কাশ্মীরে সবচেযে বেশিদিন গেরিলা কায়দায় আক্রমণ চালিয়েছে|
সেনা-জঙ্গি সংঘর্ষে তপ্ত বদগাম, এনকাউন্টারে খতম এক জঙ্গি
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















