News Flash

  • Home
  • Uncategorized
  • লিচেস্টার সিটিতে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি, আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মাহরেজ
Image

লিচেস্টার সিটিতে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি, আফ্রিকান বর্ষসেরা ফুটবলার মাহরেজ

foottballইজিপ্ট, ৬ জানুয়ারি (হি.স.) : আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রিয়াদ মাহরেজ| বর্তমান ইংলিশ চ্যাম্পিয়ন লিচেস্টার সিটির হয়ে দুর্দান্ত সাফল্যের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার জেতেন মাহরেজ| গত মরসুমে লিচেস্টার সিটির হয়ে ১৭ গোল করেছেন| সতীর্থদের দিয়ে রেকর্ড ১১টি গোলও করিয়েছেন তিনি| এর আগে প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলার হয়েছেন লিচেস্টার সিটির এই উইঙ্গার| দুর্দান্ত ফর্মে থেকে আলজেরিয়ান এই তারকা ফুটবলার গত মরশুমে লিচেস্টারকে ইংলিশ চ্যাম্পিয়ন করেন|
প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহরেজ| বর্ষসেরা হতে মাহরেজ পান ৩৬১ ভোট| ৩১৩ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের তারকা আওবামেয়াং| আর ১৮৬ ভোট পেয়ে তৃতীয় হন লিভারপুলের ফরোয়ার্ড সাদিও মানে|

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top