News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত ওস্তাদ ফতেহ আলি খান, শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া
Image

প্রয়াত ওস্তাদ ফতেহ আলি খান, শোকস্তব্ধ সঙ্গীত দুনিয়া

ustad-fateh-ali-khanইসলামাবাদ, ৫ জানুয়ারি (হি.স.): প্রয়াত হলেন প্রবাদপ্রতীম শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী ওস্তাদ ফতেহ আলি খান| সঙ্গীত দুনিয়াকে শোকস্তব্ধ করে ৮২ বছর বয়সে চলে গেলেন তিনি| ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ১০ দিন ধরে ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে ভর্তি ছিলেন ওস্তাদ ফতেহ আলি খান| বুধবার হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি|
১৯৩৫ সালে অবিভক্ত ভারতের পাতিয়ালায় জন্মগ্রহণ করেন ফতেহ আলি খান| মাত্র ১২ বছর বয়সেই পাতিয়ালার মহারাজার দরবারের গায়ক হিসেবে নির্বাচিত হন তিনি| পাকিস্তান তো বটেই আন্তর্জাতিক স্তরেও একাধিক পুরস্কার পেয়েছেন ওস্তাদ ফতেহ আলি খান|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top