News Flash

  • Home
  • Uncategorized
  • ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ থামিয়ে দিল টটেনহাম
Image

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ থামিয়ে দিল টটেনহাম

foottballলন্ডন, ৫ জানুয়ারি (হি.স.) : ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির জয়রথ থামিয়ে দিল টটেনহাম হটস্পার| একের পর এক জয়ে উড়ছিল চেলসি| আর তাদের এই জয়রথ থামিয়ে দিল টটেনহাম হটস্পার| ডেলে আলির জোড়া গোলে চেলসিকে ২-০ ব্যবধানে হারালো মাউরিও পচেট্টিনোর শিষ্যরা| আর এই হারের ফলে লিগে ১৪ ম্যাচ জিতে এককভাবে রেকর্ড গড়া হল না চেলসির|
লন্ডনের ডার্বি ম্যাচে বুধবার রাতে ঘরের মাঠ হোয়াইট হার্ট লেনে শীর্ষে থাকা চেলসির বিরুদ্ধে মাঠে নামে টটেনহাম| আর পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয় দলটি| এদিন ম্যাচের প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ক্রিস্টিয়ান এরিকসনের সহায়তায় ইংলিশ মিডফিল্ডার আলি গোল করে টটেনহামকে এগিয়ে দেন| আর বিরতির পর ৫৪ মিনিটে সেই এরিকসনের সহযোগিতায় নিজের দ্বিতীয় গোল করেন| ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হওয়ায় শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের ম্যাচ জয় করে টটেনহাম| আর টানা ১৩ ম্যাচ জয়ের পর তাদের রথ থেমে গেল|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top