News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএস ও আইএএস ঘাটতিতে রাজ্যে প্রশাসনিক কাজকর্ম শিকেয়
Image

আইপিএস ও আইএএস ঘাটতিতে রাজ্যে প্রশাসনিক কাজকর্ম শিকেয়

ias-ipsনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারি৷৷ রাজ্যে ঘাটতি রয়েছে আইএএস এবং আইপিএস অফিসারের৷ এজন্যই কি বিভিন্ন ক্ষেত্রে রাজ্য সরকারের ব্যর্থতা, সেই প্রশ্ণ উঠেছে৷ জানা গেছে, রাজ্যে বর্তমানে যতজন আইপিএস অফিসারের প্রয়োজন রয়েছে সেখানে ঘাটতি রয়েছে৷ আইএএস অফিসারদেরও ঘাটতি রয়েছে রাজ্যে৷ চাহিদা অনুসারে ৮৯ জন আইএএস অফিসার প্রয়োজন৷ কিন্তু তাতে ২০ শতাংশ ঘাটতি রয়েছে৷ এক্ষেত্রে প্রশ্ণ উঠেছে পুলিশ ও সাধারণ প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার জন্য উচ্চস্তরের আধিকারিকদের ঘাটতি কি দায়ী?
বর্তমানে রাজ্যে আইএএস অফিসারদের একেকজনকে একাধিক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে৷ কোন কোন আইএএস অফিসারের কাঁধে গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে৷ মূলত, রাজ্য সরকারের পরিকল্পনা এবং প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইএএস অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন৷ কেন্দ্রীয় প্রকল্প আমদানি এবং তা রাজ্যে রূপায়ণের ক্ষেত্রে আইএএস অফিসারদের যথেষ্ট ভূমিকা রয়েছে৷ কিন্তু একাধিক দপ্তরের দায়িত্ব একজন অফিসারের কাঁধে ন্যস্ত করা হলে কাজকর্মে ব্যাঘাত ঘটাই স্বাভাবিক৷
একইভাবে আরক্ষা প্রশাসনকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে আইপিএস অফিসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন৷ আরক্ষা প্রশাসনকে আধুনিকীকরণ এবং শক্তিশালী করে তুলতে নিত্যনতুন আধুনিক কৌশল অবলম্বন করে তা রূপায়ণ করার ক্ষেত্রে আইপিএস অফিসাররাই ভূমিকা নিয়ে থাকেন৷ এক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে আইপিএস অফিসারের অভাব রাজ্যের আরক্ষা প্রশাসনকে দেশের মধ্যে আদর্শ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে৷
জানা গেছে, আগামী মার্চ নাগাদ রাজ্যে নতুন তিনজন আইএএস অফিসার আসছেন৷ এছাড়া দুইজন আইপিএস এবং দুইজন আইএফএস অফিসার আসছেন৷ এদিকে, রাজ্যের বর্তমান মুখ্যসচিব যশপাল সিং আগামী ৩১ জানুয়ারি অবসরে যাচ্ছেন৷ তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন সঞ্জীব রঞ্জন৷ তিনি বর্তমানে কেন্দ্রীয় মহাসড়ক ও ভূতল পরিবহনমন্ত্রকের অতিরিক্ত সচিব এবং অর্থনৈতিক উপদেষ্টা পদে কর্মরত৷ তিনি ১ ফেব্রুয়ারি রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেবেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top