News Flash

  • Home
  • Uncategorized
  • চৌদ্দ বছর পর গ্রেপ্তার খুনের মামলায় অভিযুক্ত
Image

চৌদ্দ বছর পর গ্রেপ্তার খুনের মামলায় অভিযুক্ত

lock-upআগরতলা, ৪ জানুয়ারী (হিঃসঃ)৷৷ দীর্ঘ চৌদ্দ বছর পর খুনের মামলায় অভিযুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে তেলিয়ামুড়া৷ জানা গিয়েছে তেলিয়ামুড়া থানার অধীন চাকমাঘাটে ২০০২ সালে জমি সংক্রান্ত বিবাদের জেরে খুন হয়েছিলেন সুনীল দেবনাথ নামে এক ব্যক্তি৷ এই ঘটনায় অভিযুক্ত করা হয় রাকেশ দেবনাথকে৷ দীর্ঘদিন ধরে সে পালিয়ে বেরাচ্ছিল৷ মঙ্গলবার দুপুরে তেলিয়ামুড়া থানার পুলিশ আধিকারীক সুমন কাজী সরকারী কাজে খোয়াই যাচ্ছিলেন৷ হঠাৎ দেখতে পায় অভিযুক্ত রাকেশ দেবনাথকে৷ তখন রাকেশকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ৷ পরে আদালতে পাঠায় তাকে৷ জানা গিয়েছে, এতদিন ধরে রাকেশ দেবনাথ ত্রিশাবাড়ি এলাকায় ঘর ভাড়া করে থাকছিল৷ দীর্ঘদিন পর রাকেশ দেবনাথ গ্রেপ্তার হওয়ায় নিহত সুনীল দেবনাথের পরিবারের লোকজন খুবই খুশী৷ এখন তাঁরা উপযুক্ত শাস্তি চায় খুনের মামলায় অভিযুক্ত রাকেশ দেবনাথের৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top