News Flash

  • Home
  • Uncategorized
  • মূক-বধির যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার নেই
Image

মূক-বধির যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ, মামলা হলেও গ্রেপ্তার নেই

rapeনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ মেঘলিপাড়া চা বাগান এলাকায় মূকবধির এক যুবতীকে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অভিযুক্ত যুবক চন্দন তাঁতির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে৷ তবে পুলিশ এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেনি বলে জানা গিয়েছে৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের সন্ধ্যায় দুই বান্ধবীর সাথে বাড়ি থেকে বেড়িয়েছিল ঐ যুবতী৷ ২২ বছর বয়সী ঐ মেয়েটি রাণীরবাজার থানার অধীন মেঘলিপাড়া চা বাগান এলাকার বাসিন্দা৷ সন্ধ্যা হয়ে যায় এদিক ওদিক ঘুরাফেরার পর৷ তার অন্য দুই বান্ধবী বাড়ি চলে যায়৷ চা বাগামের নির্জন পথ দিয়ে একাই বাড়ি ফিরছিল ঐ যুবতী৷ পথে এলাকারই চন্দন তাঁতি নামে এক যুবক তার পথ আগলে দাঁড়ায়৷ মেয়েটিকে মুখে চাপা দিয়ে রাস্তার পাশের জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে চন্দন ঐ যুবতীকে ধর্ষণ করে পালিয়ে যায়৷ পরে মেয়েটি বাড়িতে গিয়ে গোটা বিষয়টি তার পরিবারের লোকজনকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দেয়৷ পরে পরিবারের লোকজন শাসক দলের স্থানীয় নেতাদের কাছে জানায়৷ তারা তেমন কোন পদক্ষেপ গ্রহণ না করায় বাধ্য হয়েই ঐ যুবতীর পরিবারের লোকজন বিষয়টি রাণীরবাজার থানায় অভিযোগ করে৷ পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ তবে খবর লেখা পর্যন্ত পুলিশ কাউকেই গ্রেপ্তার করতে পারেনি৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top