News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাকের ধাক্কায় অটো চালকের মৃত্যু ধর্মনগরে
Image

ট্রাকের ধাক্কায় অটো চালকের মৃত্যু ধর্মনগরে

accidentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ ফের যান সন্তাসের বলি এক ব্যক্তি৷ দূর্ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ধর্মনগর থানার অধীন রাধাপুর এলাকায়৷ নিহতের নাম উত্তম দেবনাথ৷
জানা গিয়েছে, টিআর-০৫-২৪২৯ নম্বরের একটি অটোকে ধাক্কা দেয় টিআর-এএস০১-৩৮৪১ নম্বরের একটি ট্রাক৷ ফলে গুরুতর জখম হয় অটোর চালক উত্তম দেবনাথ৷ সঙ্গে সঙ্গেই স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে পৌঁছার আগেই রাস্তায় উত্তম দেবনাথের মৃত্যু হয়েছে৷ পুলিশ ট্রাকটিকে আটক করেছে৷ দূর্ঘটনার একটি মামলা নেওয়া হয়েছে৷ অটো চালক উত্তম দেবনাথের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top