News Flash

  • Home
  • Uncategorized
  • ফের তৃণমূল সাংসদদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর করে ঢোকার চেষ্টা, আটক সাংসদরা
Image

ফের তৃণমূল সাংসদদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর করে ঢোকার চেষ্টা, আটক সাংসদরা

tmcনয়াদিল্লি, ৫ জানুয়ারি (হি.স.) : বুধবারের পর বৃহস্পতিবারও তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাপস পালের গ্রেফতারের প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর করে ঢোকার চেষ্টা করল তৃণমূল সাংসদরা| নিরাপত্তাবেষ্টনী ভেঙে ঢোকার চেষ্টা করলে প্রধানমন্ত্রীর দফতরে থাকা নিরাপত্তারক্ষীরা আটকে দেন| আর তাতেই তৃণমূল সাংসদরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন| সাংসদদের হটাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়| পূর্ব পরিকল্পনা মত এদিনও প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযান চালান তৃণমূল সাংসদরা| কিন্তু তাদের ঢুকতে বাধা দেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীরা| ঘটনাস্থল থেকে আটক করা হয় রাজ্যের শাসকদলের সাংসদের| তাদের বাসে করে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়| তৃণমূল কংগ্রেস মুখপাত্র ডেরেক ওব্রায়েনের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে লাঠি চালায় পুলিশ| কোনও প্ররোচনা ছাড়াই পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ তৃণমূলের| যদিও তৃণমূল সাংসদদের ওই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছে দিল্লি পুলিশ|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top