News Flash

  • Home
  • Uncategorized
  • মধুপুরে ১২ চাকার দুই ট্রাক দূর্ঘটনায়, যান চলাচল বিঘ্নিত
Image

মধুপুরে ১২ চাকার দুই ট্রাক দূর্ঘটনায়, যান চলাচল বিঘ্নিত

truck-accidentনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৩ জানুয়ারি৷৷ মঙ্গলবার কমলাসাগরস্থিত মধুপুর ইলেকট্রিক অফিসের সামনে ওএনজিসির ২টি ১৬ চাকা গাড়ি খাদে পড়ে যায়৷ জানা যায় সোমবার দিনরাতে এনএল-০২এন-৬১৮১ নম্বরের গাড়িটি দেবীপুর ফার্মস্থিত ওএনজিসির ডিলিং এর থেকে পাইপ বোঝাই ১৬ চাকার গাড়িটি৷ আগরতলা ওএনজিসির অফিসে যাওয়ার পথে মধুপুর ইলেকট্রিক অফিসের সামনে৷ কমলাসাগর মূল সড়কে কাজ  চলছে৷ একটি বাইপাস রাস্তা করা হয়৷ সাময়িক কিছুদিনের জন্য গাড়ি চলাচলের জন্য৷ সে রাস্তায় এনএল ০২-৬১৮১ এবং এনএল-০১কে-২৩১৬ গাড়ি ২টি খাদে পড়ে যায়৷ ফলে কমলাসাগর রাস্তার যান চলাচল বন্ধ হয়ে পড়ে৷ কমলাসাগরের পিকনিক গাড়ি সহ অন্যান্য গাড়িগুলি আটকে পড়ে৷ সুকলের শিক্ষক ও ছাত্রছাত্রীদের যাতায়াতে অসুবিধায় পড়তে হয়েছে৷ দীর্ঘ চারঘন্টা লাগাতার জ্যাম লেগে থাকে৷ মধুপুর থানা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে৷ থানার বড়বাবু দেবব্রত বিশ্বাস৷ দুই গাড়ির চালকের সঙ্গে আলোচনা করে জানা যায় গাড়ি দুটি বাক নেবার সময় একটি খাদে পড়ে যায়৷ পড়ে গিয়ে ইলেকট্রিক খঁুটির সাথে আটকে যায়৷ চালক জানায় আগরতলা ওএনজিসি অফিসে খবর জানানো হয়েছে৷ সেখান থেকে ক্রেন দিয়ে গাড়িগুলিকে তুলতে হবে৷ আজকে রাতের মধ্যে  গাড়ি তোলা হবে বলে জানিয়েছে৷ ফলে জনগণের অসুবিধার সম্মুখীন হতে হয়৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top