News Flash

  • Home
  • Uncategorized
  • লক্ষ্মীবিলে দুঃসাহসিক চুরি, চোরের নাম দিয়ে থানায় মামলা
Image

লক্ষ্মীবিলে দুঃসাহসিক চুরি, চোরের নাম দিয়ে থানায় মামলা

theftনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ জানুয়ারি৷৷ গতকাল রাতে রিপন মিয়া নামে এক ঠিকেদারের বাড়িতে দুঃসাহসিক চুরি হয়৷ ঠিকেকদারের ঘরে হানা দিয়ে সর্বস্ব চুরি করে নিয়ে পালায় চোরের দল৷  ঠিকেদারের বাড়ি বিশালগড়ের থানাধীন লক্ষ্মীবিল ৭নং ওয়ার্ডে৷ ঠিকেদার এই চুরিকান্ডে সন্দেহজনকভাবে  কুখ্যাত চোর শরিফ হোসেনের নামে বিশালগণ থানায় মামলা দায়ের করেছেন৷ শরিফ হোসেনের বাড়ি বিশালগণ রঘুনাথপুরে৷ এর আগেও তার নামে বহু চুরির অভিযোগ রয়েছে বলে জানা যায়৷ গতকাল বিকালে ঠিকেদারের বাড়িতে একটি বাইক বিক্রির উদ্দেশ্যে আসে শরিফ৷ দরদামে মতানৈক্য হওয়ায় বাইকটি বিক্রি করা হয়নি৷ ঐদিন ঠিকেদারের স্ত্রী বাড়িতে ছিল না৷ তাছাড়া রিপন বাড়ি থেকে বেরিয়ে তেপারিয়ার এক মিলাদ মাহফিলে চলে যায়৷ রাত ১২টায় যখন বাড়ি ফিরে এসে দেখে ঘরের দরজার তালা ভাঙ্গা৷ আলমারির লকারও খোলা৷ উধাও নগদ ৫৩ হাজার টাকা  সহ ৩ ভরি স্বর্ণালঙ্কার, গ্যাসের সিলিন্ডার৷  উল্লেখ্য, পর পর বিশালগড়ে চুরির ঘটনায় জড়িত কোন চোরের টিকির নাগাল পায় নি বিশালগড় থানার পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top