News Flash

  • Home
  • Uncategorized
  • ঠান্ডায় কঁাপছে ভূস্বর্গ, শ্রীনগরে মরসুমের প্রথম তুষারপাত
Image

ঠান্ডায় কঁাপছে ভূস্বর্গ, শ্রীনগরে মরসুমের প্রথম তুষারপাত

coldশ্রীনগর, ৪ জানুয়ারি (হি.স.): পর্যটকদের ঢল ইতিমধ্যে নেমেছে ভূস্বর্গে| হাড় কঁাপুনি ঠান্ডায় কঁাপছে গোটা উপত্যকা| এই পরিস্থিতিতে মরসুমের প্রথম তুষারপাত হল শ্রীনগরে| মঙ্গলবার রাতভর তুষার-বৃষ্টি হয়েছে শ্রীনগরে| বুধবার আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় শ্রীনগরে ১২.৪ মিলিমিটার তুষার-বৃষ্টি হয়েছে| সবচেয়ে বেশি ঠান্ডায় কঁাপছে গুলমার্গ ও সোনমার্গ| পর্যটকদের সবচেয়ে প্রিয় পর্যটনস্থল গুলমার্গে মঙ্গলবার সকাল থেকে এ পর্যন্ত ৪০ সেন্টিমিটার (১৫.৭ ইঞ্চি) বরফ জমেছে|
পর্যটন দফতর জানিয়েছে, স্নো কার্নিভাল উপলক্ষ্যে গুলমার্গের রিসটগুলিতে পর্যটকদের ভিড় ইতিমধ্যে উপছে পড়েছে| পর্যটকদের কথা মাথায় রেখে আইস হকি, স্নো বোর্ডিং, স্নো সাইডিং, স্নো ফাইট প্রতিযোগিতার ব্যবস্থা থাকছে|

উত্তর ভারত জুড়ে ঘন কুয়াশার দাপট, বিপর্যস্ত রেল পরিষেবা

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.): ঘন কুয়াশার কারণে মোটেও শান্তিতে নেই দিল্লি সহ গোটা উত্তর ভারত| প্রায় প্রতিদিনই বিপর্যস্ত হচ্ছে রেল পরিষেবা| কুয়াশার দাপটে দৃশ্যমানতা কম থাকায় সমস্যায় পড়ছেন অসংখ্য সাধারণ মানুষ| বুধবারই বা অন্যথা হবে কেন? এদিনও সমস্যা হয়েছে রেল চলাচলে| বুধবার সকালে দেরিতে চলেছে ৬৭টি ট্রেন| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা তলানিতে ঠেকে যাওয়ায় বাতিল করা হয়েছে ৬টি দূরপাল্লার ট্রেন|
রেল সূত্রের খবর, ঘন কুয়াশার কারণে বুধবার যে সমস্ত ট্রেনগুলি বাতিল করা হয়েছে সেগুলি হল, বারাণসী-যোধপুর মারুধর এক্সপ্রেস, নিউ দিল্লি-বারাণসী কাশী বিশ্বনাথ, দেহরাদূন-হাওড়া উপাসনা এক্সপ্রেস এবং নিউ দিল্লি-রাজেন্দ্র নগর রাজধানী এক্সপ্রেস|

Releated Posts

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top