News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ রাজ্যে নির্বাচন ঘোষণা, শুরু ৪ ফেবরুয়ারী থেকে চলবে ৮ মার্চ পর্যন্ত, ফলাফল ১১ মার্চ
Image

পাঁচ রাজ্যে নির্বাচন ঘোষণা, শুরু ৪ ফেবরুয়ারী থেকে চলবে ৮ মার্চ পর্যন্ত, ফলাফল ১১ মার্চ

নয়াদিল্লি, ৪ জানুয়ারি৷৷ বেজে গেল পাঁচ রাজ্যে ভোটের দামামা৷ মুখ্য নির্বাচন আধিকারিক নাসিম জাইদি ভোটের নির্ঘন্ট

বুধবার সাংবাদিক সম্মেলনে পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন আধিকারিক নাসিম জাইদি৷ ছবি - পিআইবি৷
বুধবার সাংবাদিক সম্মেলনে পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করলেন মুখ্য নির্বাচন আধিকারিক নাসিম জাইদি৷ ছবি – পিআইবি৷

ঘোষণা করলেন৷ ৪ ফেব্রুয়ারী থেকে শুরু হবে নির্বাচন৷ চলবে ৮ মার্চ পর্যন্ত৷ পাঁচ রাজ্যের ভোটের ফলাফল ঘোষণা ১১ মার্চ৷ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখন্ড, মণিপুর এবং গোয়া এি রাজ্যে ভোট রয়েছে৷
মুখ্য নির্বাচন আধিকারিক জানিয়েছেন, সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ৪ ফেব্রুয়ারীর পর ১১, ১৫, ১৯, ২৩, ২৭ ফেব্রুয়ারী এবং ৪ ও ৮ মার্চ অনুষ্ঠিত হবে ভোট৷ উত্তরপ্রদশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে৷ তবে, গোয়া, পাঞ্জাব এবং উত্তরাখন্ডে এক দফায় ভোট অনুষ্ঠিত হবে৷ ৪ ফেব্রুয়ারী ভোট হবে গোয়া এবং পাঞ্জাবে৷ ১৫ ফেব্রুয়ারী ভোট হবে উত্তরাখন্ডে৷ কিন্তু মণিপুরে দু’দফায় নির্বাচন হবে৷ প্রথম দফায় ৪ মার্চ এবং দ্বিতীয় দফায় ৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে৷
এদিন মুখ্য নির্বাচন আধিকারিক আরো জানিয়েছেন, পাঁচ রাজ্যে মোট ১৬ কোটি মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন৷ মোট ৬৯০টি আসনের প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে৷ মোট ভোট গ্রহণ কেন্দ্র হবে ১ লক্ষ ৮৫ হাজার৷ এদিন তিনি জানিয়েছেন, নির্বাচন ঘোষণার সাথে সাথেই পাঁচ রাজ্যে নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে গেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top