News Flash

  • Home
  • Uncategorized
  • নোট সমস্যায় ব্যবসা বাণিজ্য মন্দা কৈলাসহরে
Image

নোট সমস্যায় ব্যবসা বাণিজ্য মন্দা কৈলাসহরে

rupeesনিজস্ব প্রতিনিধি, কৈলাসহর ৩ জানুয়ারি৷৷ নোট সমস্যা পিছু ছাড়ছে না কৈলাসহরবাসীর৷ প্রায় সবকটি ব্যাঙ্ক শাখার এটিএম ও ছোটনোট মিলছে না৷ এটা ইচ্ছাকৃত ষড়যন্ত্র নাকি আসলেই ১০০, ৫০০ টাকার নোটের অভাব কেউ নিশ্চিত বলতে পারছে না৷ তবে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়েছে৷
বিভিন্ন ব্যাঙ্ক শাখায় টাকা তোলার লাইন রয়েছে যেহেতু এটিএম বড় অংশেরই নেই৷ এদিকে, কারো একাউন্টে কম টাকা রয়েছে৷ ৫০০ টাকা এটিএম থেকে মিলছে না৷ এরপর ২০০০ টাকা মিললেও খুচরো পাওয়া যাচ্ছে না৷ পেট্রোল পাম্পেও ৫০০ টাকার পেট্রোল কিনলে ১৫০০ টাকা ফেরত দিতে পারছেনা স্টাফরা৷ ১০০০ টাকার নোটের দেখা নেই৷ বাজারে কেনা বেচার ক্ষেত্রেও ছোট নোটের ঘাটতিতে ক্ষতিগ্রস্ত বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা৷
গত তিন-চারদিন ধরে বিভিন্ন এটিএম কাউন্টারে ১০০ টাকার নোট সরবরাহ করা হচ্ছে না৷ অথচ ব্যাঙ্ক কর্তৃপক্ষ পর্যাপ্ত ১০০ টাকার নোটের বন্দোবস্ত করলে সমস্যা মিটে যেত৷ এদিকে কৈলাসহরে ব্যাঙ্ক শাখাও কম৷ মঙ্গলবার দিনভর ইউনাইটেড ব্যাঙ্ক শাখার নীচে এটিএমটি বন্ধ৷ ফলে চাপ বেড়েছে এক্সিস ব্যাঙ্ক এটিএমের উপর৷ সোম ও মঙ্গলবার ১০০ টাকার নোট মেলেনি৷ মঙ্গলবার মিলল না ৫০০ টাকার নোটও৷ গ্রাহকরা ক্ষুব্ধ হলেও কেউই প্রতিবাদী হচ্ছে না৷ তবে ৫ জানুয়ারি বিভিন্ন ব্যাঙ্ক শাখার সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচী নিয়েছে ঊনকোটি জেলা কংগ্রেস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top