News Flash

  • Home
  • Uncategorized
  • আমতলীতে যুবককে নৃশংস হত্যা, গ্রেপ্তার তিন বন্ধু, বিশালগড়ে নিখোঁজ কিশোর
Image

আমতলীতে যুবককে নৃশংস হত্যা, গ্রেপ্তার তিন বন্ধু, বিশালগড়ে নিখোঁজ কিশোর

muder photoনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর/ চড়িলাম,২ জানুয়ারি৷৷ সোমবার ডুকলি ব্লকের অধীন ফুলতলি বাজারে এক যুবকের খুন হয়৷ নিহত যুবকের নাম বাবুল দেবনাথ (৩২)৷ পিতার নাম নগেন্দ্র দেবনাথ৷ একটি হত্যা মামলা নিয়ে পুলিশ তিনজনেক গ্রেপ্তার করেছে৷ ধৃতরা হল সুভাষ দা, অমর সরকার এবং উত্তম দেব৷ প্রথম দুইজনের বাড়ি পান্ডবপুরে৷ তৃতীয়জনের বাড়ি ফুলতলীতে৷ এই তিনজনই বাবুলের বন্ধু৷
সংবাদ সূত্রে জানা যায়, আমতলী থানার অধীন ফুলতলি বাজারে চলছিল হরিনাম সংকীর্তন৷ সে হরিনাম সংকীর্তন দেখতে যায় বাবুল দেবনাথ৷ সেখান থেকে বাড়ি ফিরল না বাবুল৷ ফুলতলী বাজারে কাপড়ের দোকান তার বাবার৷ এই দোকানের সামনে টং দোকান বাবুলের৷ জানা যায়, রবিবার রাতে হরিনাম সংকীর্তন দেখতে যায় সে৷ বাড়ি ফিরতে দেরী দেখে তার বন্ধু সুভাষের নিকট ফোন করে তার মা৷ ফোনে সুভাষ বলে বাবুল তার সাথে আছে৷ তখন রাত প্রায় দুটো৷ ভোর চারটায় বাবুলকে দেখতে পায় ফুলতলী দর্গার কাছে ৩ জন ছেলের সাথে৷
সোমবার বাবুলের বাড়ি থেকে তাকে খঁুজতে বের হলে ফুলতলীর দর্গার ফকির জানায় বন্ধুদের সাথে দেখতে পেয়েছেন বাবুলকে৷ খঁুজতে খঁুজতে পড়ে ফুলতলী কীর্তন আসরের পিছনে জমিতে বাবুলের মৃতদেহটি দেখতে পায় এক মহিলা৷ মহিলা জমিতে কাঁথা রোদ দেবার জন্য গেলে মৃতদেহটি দেখতে পেয়ে চিৎকার করে উঠেন৷ চিৎকার শুনে লোকজন ছুটে আসে৷ খবর দেওয়া হয় আমতলী থানায়৷ খবর পেয়ে ছুটে আসে সদর অতিরিক্ত পুলিশ সুপার শর্মিষ্ঠা চক্রবর্তী৷ স্থানীয় এসডিপিও ও আমতলী থানার ওসি৷ পুলিশ কুকুর ও ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়ে তদন্ত চালায়৷ পরিকল্পনাভাবে খুন হয়েছে বলে জানা যায়৷ ছুরি দিয়ে পিছন দিক থেকে আঘাত করা হয়েছে৷ পাঁচ থেকে ছয়টি আঘাতের চিহ্ণ দেখা যায়৷ পুলিশ একটি মামলা নিয়ে বাবুলের বন্ধ সুভষ, অমর ও উত্তমে গ্রেপ্তার করেছে৷ তাদেরকে জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে৷ পুলিশ চেষ্টা করছে এই খুনের পিছনে কি কারণ রয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
এদিকে, বিশালগড়ের দূর্গানগর এলাকার হোসেন পাড়ার এক ষোল বছরের কিশোর বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি৷ তার নাম আনোয়ার হোসেন৷ ঘটনাটি ঘটে গত ডিসেম্বর মাসের ১২ তারিখ৷ নিখোঁজ যুবকের বাবা মফিজ মিয়া জানায় আনোয়ার একজন কাঠমিস্ত্রী৷ পড়াশুনা ছেড়ে রোজগারে নেমেছে৷ ফার্ণিচারের কাজে কড়ইমুড়া এক বাড়িতে যায় আনোয়ার৷ হঠাৎ একদিন ভোর পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যায়৷ ঐদিন সকাল সাতটা আনোয়ারের মোবাইলে ফোন করলে সুইচ অফ পাওয়া যায়৷ তখন শুরু হয়ে খোঁজাখঁুজি৷ এখন পর্যন্ত কোন হদিশ পাওয়া যায়নি তার৷ শেষ পর্যন্ত আনোয়ারের বাবা বিশালগড় থানায় নিখোঁজ ডায়েরি করেন৷ এখন পর্যন্ত পুলিশ কোন সন্ধান পায়নি৷তার পরিবার পুলিশের দায়িত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে৷ আনোয়ারের পরিবার পথ চেয়ে বসে আছে কখন বাড়ি ফিরবে৷ এনিয়ে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top