News Flash

  • Home
  • Uncategorized
  • ঢিলেঢালা পুলিশী টহল, এক রাতে শহরে ২ বাইক চুরি
Image

ঢিলেঢালা পুলিশী টহল, এক রাতে শহরে ২ বাইক চুরি

thief-copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারী৷৷ নববর্ষের রাতে রাজধানী আগরতলা শহরের পৃথক জায়গা থেকে দুটি বাইক নিয়ে গেল চোরেরা৷ ঘটনার চবিবশ ঘন্টা অতিক্রান্ত হলেও পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে৷ এই বিষয়ে বাইকের মালিকরা পূর্ব আগরতলা থানায় দুটি পৃথক মামলা দায়ের করেছে৷
সংবাদে প্রকাশ, নববর্ষের রাতে মোটরস্ট্যান্ড এলাকা থেকে টিআর-০১-এন-৫৭২৭ নম্বরের একটি সুপার স্লেন্ডার বাইক চোরেরা নিয়ে গিয়েছে৷ বাইকের মালিক গৌরাঙ্গ পাল সোমবার সকালে পূর্ব আগরতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন৷ অন্যদিকে, একই রাতে শহরের গান্ধীসুকল সংলগ্ণ এলাকা থেকে টিআর-০১- এস-৮৩৩৩ নম্বরের একটি পালসার বাইক চোরেরা নিয়ে গিয়েছে৷ এই খবর জানিয়েও পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে৷ পরপর শহরে বাইক চুরির ঘটনায় জনমনে উদ্বেগের সৃষ্টি হয়েছে৷ শহরে পুলিশের রাত্রীকালীন টহল নিয়েও জনমনে উৎকন্ঠা বাড়ছে৷ কিছুদিন আগে কৃষ্ণনগর এলাকা থেকে একটি বাইক চোরেরা গাড়িতে তুলে চম্পট দেয়৷ ঐ বাইকটিরও কোন হদিশ দিতে পারেনি পুলিশ৷ চোর ধরা তো দূরের কথা৷ অবিলম্বে শহরে চুরির ঘটনা হ্রাস করার জন্য পুলিশের রাত্রীকালীন টহল আরও জোরদার করার দাবী উঠেছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top