News Flash

  • Home
  • Uncategorized
  • নারী নির্যাতনের প্রতিবাদে তৃণমূলের মশাল মিছিল

নারী নির্যাতনের প্রতিবাদে তৃণমূলের মশাল মিছিল

tmc-mashalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ নারী নির্যাতন ও নোট বাতিল ইস্যুতে আজ রাজধানী আগরতলা সহ রাজ্যের সর্বত্রই প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে তৃণমূল কংগ্রেস৷ আগরতলায় তৃণমূল কংগ্রেসের রাজ্য কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথপরিক্রমা করে কাসারিপট্টিস্থিত আরবিআই’র রাজ্য শাখা কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করা হয়৷ বিক্ষোভস্থলে বক্তব্য রাখতে গিয়ে নেতৃবৃন্দ অভিযোগ করেন রাজ্যে নারী নির্যাতনের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে৷ প্রশাসনের দুর্বলতার কারণেই  এসব ঘটনা ক্রমে বেড়ে চলেছে৷ কেন্দ্রীয়সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত বাতিল করার জন্যও জোরালো দাবি জানানো হয়৷ কেন্দ্রীয় সরকার যেভাবে নোট বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে তাতে গরিব ও মধ্যবিত্ত অংশের মানুষজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলে অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ৷ কেন্দ্রীর সরকারের এই হটকারী সিদ্ধান্তের ফলে সর্বত্র বৃহত্তর আন্দোলন সংগঠিত করার আহ্বান জানানো হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top