News Flash

  • Home
  • Uncategorized
  • আর পারলেন না এড়িয়ে যেতে, সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে হাজির সুদীপ

আর পারলেন না এড়িয়ে যেতে, সিবিআই-এর তলবে সিজিও কমপ্লেক্সে হাজির সুদীপ

sudip-tmcকলকাতা, ৩ জানুয়ারি (হি.স.): রোজভ্যালি-কাণ্ডে একাধিকবার ডাক পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)-র| কিন্তু, প্রতিবারই সেই সমন এড়িয়ে গিয়েছেন উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়| কিন্তু, মঙ্গলবার আর পারলেন না| এদিন সিবিআই-এর তলবে হাজিরা দিতে সিজিও কমপ্লেক্সে গেলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়| একই সঙ্গে সুদীপ সাংবাদিকদের জানালেন, ‘সিবিআই কেন ডেকেছে, তা জানতে এসেছি|’
সকাল তখন ১০.৫৫ মিনিট হবে| সিজিও কমপ্লেক্স-এর বাইরে ভিড় করেছেন তৃণমূল সমর্থকরা| এমন সময় সিবিআই দফতরে ঢুকে যান সুদীপ বন্দ্যোপাধ্যায়| সিবিআই সূত্রের খবর, সুদীপের বিরুদ্ধে অনেক তথ্যপ্রমাণ নিয়েই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে| তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি রোজভ্যালির টাকায় বিদেশ সফর করেছিলেন, গাড়ি কিনেছিলেন| কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রের খবর, রোজভ্যালি-কাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ তাপস পালকে জেরা করে যে সমস্ত তথ্য পাওয়া গিয়েছে, তার ভিত্তিতেও সুদীপকে প্রশ্ন করা হবে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top