News Flash

  • Home
  • Uncategorized
  • মণিপুরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি, ঘায়েল তিন মহিলা-সহ আরও কয়েকজন
Image

মণিপুরে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে শূন্যে গুলি, ঘায়েল তিন মহিলা-সহ আরও কয়েকজন

PISTOLইমফল (মণিপুর), ০৩ জানুয়ারি : মণিপুরের সেনাপতি জেলায় মিনি সচিবালয়ের সামনে উন্মত্ত নাগা বিক্ষোভকারীদের ওপর গুলি বর্ষণ করেছে নিরাপত্তারক্ষী। এতে তিন মহিলা-সহ কয়েকজন ঘায়েল হয়েছেন বলে খবরে প্রকাশ।
রাজ্যের নাগা অধ্যুষিত এলাকাকে নিয়ে চার নতুন জেলা গড়ার প্রতিবাদে এবং গ্রেফতার ইউনাইটেড নাগা কাউন্সিলের (ইউএনসি) জনাকয়েক নেতাকে বিনাশর্তে শীঘ্র মুক্তির দাবিতে আজ মঙ্গলবার সেনাপতির মিনি সচিবালয় প্রাঙ্গণে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন ইউএনসির কর্মী-সদস্যরা। এক সময় বিক্ষোভকারীরা সচিবালয় ঘেরাও করতে যান। তখন জমায়েত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী প্রথমে লাঠিচার্জ করে। এতে তারা ক্ষান্ত না-হওয়ায় কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। এতসব বাধা সত্ত্বেও উন্মত্ত বিক্ষোভকারীরা মিনি সচিবালয়ের দিকে এগোতে গেলে নিরাপত্তারক্ষীরা শূন্যে গুলি ছোঁড়ে। করতে চায় পুলিশ প্রশাসন।
এখানে উল্লেখ করা যেতে পারে, রাজ্যে চার জেলা গঠনের প্রতিবাদে এর আগে রাজ্যের বিভিন্ন এলাকায় আর্থিক অবরোধ গড়ে মানুষের স্বাভাবিক জীবনযাপনে বাধা দেওয়ার অভিযোগে ইউএনসির বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হয়েছিল। দু-দফায় তাদের বিচারবিভাগীয় আদালতে তোলা হলে দুবারই পুলিশি হেফাজতে পাঠিয়ে দেন বিচারপতি। গতকালও আদালতের নির্দেশে ফের তাদের দশ দিনের পুলিশি হেফাজতে নিয়ে আসা হয়। প্রসঙ্গত, মণিপুরে অশান্তি সৃষ্টির পেছনে সুড়সুড়ি এবং মদত জোগাচ্চে এনএসসিএন (আইএম)।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top