News Flash

  • Home
  • Uncategorized
  • মেশিন বিকল, সেচের অভাবে চড়িলামের দুইশ একর জমির রবি ফসলের ব্যাপক ক্ষতি, চাষীদের মাথায় হাত
Image

মেশিন বিকল, সেচের অভাবে চড়িলামের দুইশ একর জমির রবি ফসলের ব্যাপক ক্ষতি, চাষীদের মাথায় হাত

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ জানুয়ারি৷৷ চড়িলামের ফকিরামুড়া এলাকার একটি পাম্প মেশিনের উপরেই নির্ভর করে গ্রামের

সেচের অপ্রতুলতায় রবি ফসলে ব্যাপক ক্ষতির মুখ দেখছেন কৃষক৷ ছবি নিজস্ব৷
সেচের অপ্রতুলতায় রবি ফসলে ব্যাপক ক্ষতির মুখ দেখছেন কৃষক৷ ছবি নিজস্ব৷

চাষাবাদ৷ কিন্তু ২০দিন যাবত প্রকল্পের পাইপ লাইন দিয়ে জল যাচ্ছে না৷ এর জেরে বিপাকে পড়েছেন ফকিরামুড়া গ্রামের চাষিরা৷ অভিযোগ, প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করেও লাভ হয়নি৷ প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রামের প্রায় দুইশো একর জমিতে চাষের জন্য এই পাম্প মেশিনের উপর নির্ভর করতে হয়৷ এলাকার বেশিরভাগ জমিই বহুফসলী৷  গ্রামের অধিকাংশ মানুষই  কৃষিজীবী৷ দ্রুত পাম্প মেশিন সারিয়ে প্রকল্প চালু না করা গেলে গ্রামের অর্থনীতিই ভেঙ্গে পড়বে বলে আশঙ্কা স্থানীয় মহলের৷ এই পরিস্থিতিতে কিভাবে চলছে চাষের কাজ? অনেকেই চাষ করতে পারছেন না বলে জানা গেল৷ কয়েকজন চাষী অবৈধভাবে জল সংগ্রহ করে চাষ করছেন বলে জানা গেছে৷ পাম্প মেশিন বিকল হওয়ায়  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন রবি শস্যের চাষ করা চাষিরা৷ তাছাড়া সূত্রের খবরে জানা গেছে, মেশিন বিকল হওয়ার পেছনে অন্য একটি কারণ রয়েছে৷ তা হচ্ছে যে ঘরটিতে মেশিন বসানো হয়েছে দীর্ঘদিন যাবৎ টিনের ছাউনি ফুটো হয়ে জল পড়ে মেশিন বিকল হতে পারে বলে খবর৷ স্থানীয় বাসিন্দারা ও চাষিরা মিলে এলাকার প্রধানকে  জানিয়েছেন বলে জানা যায়৷ তবে

বিকল পাম্প মেশিন৷ ছবি নিজস্ব৷
বিকল পাম্প মেশিন৷ ছবি নিজস্ব৷

এব্যাপারে কোন হেলদোল নেই স্থানীয় নেতৃত্বদের৷ তবে যতটুকু জানা গেছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আলু চাষিরা৷ জলের অভাবে আলু গাছগুলি মরে যাচ্ছে৷ এতে চাষিদের সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে যদি পাম্প মেশিন সারাই না করা হয়৷ এখন দেখার গোটা বিষয়টি নিয়ে দপ্তরের আধিকারিক কি সাড়া দেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top