News Flash

  • Home
  • Uncategorized
  • অরুণাচলে আরও দুই কং বিধায়ক বিজেপিতে, সবেধন নীলমণি নাবাম
Image

অরুণাচলে আরও দুই কং বিধায়ক বিজেপিতে, সবেধন নীলমণি নাবাম

nabam-tukiইটানগর (অরুণাচল প্রদেশ), ০৩ জানুয়ারি : হারাধনের দশটি ছেলের দশা হয়েছে অরুণাচল প্রদেশ কংগ্ৰেসের। দলে বিধায়কের সংখ্যা কমে কমে এখন হয়েছে এক। এই এক হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী-বিধায়ক নাবাম তুকি। কেননা সবেধন নীলমণি যে তিন বিধায়ক ছিলেন তাঁদের দুজন গেব্ৰিয়াল ডি ওয়াংসু এবং ওয়াংলেম সবিন যোগ দিয়েছেন ভারতীয় জনতা পার্টিতে।
এখানে উল্লেখ করা যেতে পারে, প্রথমে বিজেপির বিধায়ক সংখ্যা ছিল দশ। এরপর এক নির্দল বিধায়ক যোগ দিলে এই সংখ্যা দাঁড়ায় এগারোয়। ইত্যবসরে মুখ্যমন্ত্রী পেমা খান্ডু-সহ পিপলস পার্টি অব অরুণাচল (পিপিএ)-এর বহিষ্কৃত ৩৩ বিধায়ক যোগদান করলে বিজেপির সংখ্যা দাঁড়ায় ৪৬-এ। পরবর্তীতে পেমা খান্ডুর সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে আরও দুই বিধায়ক কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যোগ দেন বিজেপিতে।
৬০ সদস্যের অরুণাচল প্রদেশ বিধানসভায় এখন বিজেপির বিধায়ক সংখ্যা ৪৮। বাকি ১২ বিধায়কের এক কংগ্রেস, তিনি প্রাক্তন মু্খ্যমন্ত্রী নাবাম তুকি, এক নির্দল, তিনিও বিজেপি অনুগামী এবং দশ বিধায়ক পিপিএ-র।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top