News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাচ্য ভারতী সুকলে ডেপুটেশন দিতে গিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে ধুন্ধুমার
Image

প্রাচ্য ভারতী সুকলে ডেপুটেশন দিতে গিয়ে দুই ছাত্র সংগঠনের মধ্যে ধুন্ধুমার

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের প্রাচ্য ভারতীয় সুকলে ডেপুটেশান দিতে গিয়ে সুকল কর্তৃপক্ষ এবং এসএফআই’র তোপের মুখে পড়ল এনএসইউআই৷ প্রাচ্যভারতী সুকলে একাংশ শিক্ষকের বদান্যতায় এবছর মাধ্যমিক টেস্ট পরীক্ষায় সকল ছাত্রছাত্রীদের উত্তীর্ণ করে দেওয়া হয়েছে৷ এসব শিক্ষকরা পরীক্ষার প্রশ্ণপত্র ফাঁস করে দেওয়ায় সকলকে পাশ করিয়ে দিতে সওয়াল করেছেন বলে অভিযোগ৷ সুকলের একাংশ শিক্ষকের টিউশনিবাণিজ্যই তাতে মদত জুগিয়েছে৷ প্রাচ্য ভারতী সুকলের নানা অনিয়মের প্রতিবাদ জানাতেই সুকল কর্তৃপক্ষের কাছে ডেপুটেশান দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ছাত্রসংগঠন এনএসইউআই৷ ডেপুটেশান দেওয়ার জন্য লিখিত আবেদনই জানিয়েছিল সংগঠনটি৷ সে অনুযায়ীই আজ প্রাচ্য ভারতী সুকলে সুকল চলাকালে ডেপুটেশান প্রদানের উদ্দেশ্যে যায় এনএসইউআই’র ছাত্ররা৷ লক্ষণীয় বিষয় হয় সুকল কর্তৃপক্ষ তাদেরকে সুকলে ঢুকতে দেননি৷ সুকল কর্তৃপক্ষের দাবি, তিনি ডেপুটেশান গ্রহণের জন্য কোন অনুমতি দেননি৷ এখানেই ক্ষান্ত থাকেননি সুকল কর্তৃপক্ষ৷ সুকলের গেইটে তালা ঝুলিয়ে দিয়ে এসএফআই ছাত্রছাত্রীদের লেলিয়ে দেন এনএসইউআই’র আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে৷ এধরনের কার্যকলাপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এনএসইউআই৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top