News Flash

  • Home
  • Uncategorized
  • সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর বিজেপির দফতরে হামলা তৃণমূলের, জখম বেশ কয়েকজন
Image

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পর বিজেপির দফতরে হামলা তৃণমূলের, জখম বেশ কয়েকজন

attackকলকাতা, ৩ জানুয়ারি (হি.স.) : রোজভ্যালিকান্ডে সিবিআইয় তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর পশ্চিমবঙ্গ বিজেপির রা দফতরে হামলা চালাল তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি| অভিযোগ, লাঠিসোটা ও ইট নিয়ে একদল তৃণমূলের কর্মীরা হামলা চালায়| মঙ্গলবার বিকেলে এই ঘটনার জেরে রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা-কর্মী জখম হয়েছেন| পাশাপাশি ইটের আঘাতে জোড়াসাঁকো থানার আধিকারিকসহ বেশ কয়েকজন পুলিশ কর্মীরাও জখম হয়েছেন| ভাঙচুর করা হয় বিজেপি দফতরের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি| এই ঘটনার প্রতিবাদে এদিন বিকেলে গোটা ঘটনা জানিয়ে রাজ্য বিজেপির নেতারা রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠীর কাছে অভিযোগ জানান|
এই ঘটনায় এদিন বিকেলে সেন্ট্রাল অ্যাভেনিউ ও বিজেপির রাজ্য দফতর চত্বরে চরম বিশৃঙ্খলা দেখা দেয়| ঘটনার সূত্রপাত, এদিন সিবিআইয়ের হাতে দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই তৃণমূলের কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন| নেতার গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে একদল টিএমসিপির কর্মী সমর্থকরা লাঠি-ইট নিয়ে বিজেপি দফতরে হামলা চালায় বলে অভিযোগ| দফতরে থাকা বিজেপি কর্মীরা প্রতিবাদ জানালে ধুন্ধুমার কান্ড বেধে যায়| শুরু হয় দুপক্ষের লড়াই| পালটা লাঠি নিয়ে তেড়ে যায় বিজেপি কর্মীরাও| শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি হয়| এই ঘটনার জেরে ওই এলাকায় বেশ খানিকক্ষণের জন্যে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে যায়| পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের|
এই খবর লেখা পর‌্যন্ত এখনও বিজেপির রাজ্য দফতরের সামনে ব্যাপক উত্তেজনা রয়েছে| কলকাতার বিভিন্ প্রান্ত থেকে তৃণমূলের কর্মী-সমর্থকরা বিজেপি দফতরের সামনে দলীয় তোরণ ভাঙচুর করে ও পতাকা ছিঁড়ে ফেলে| ফের চলে ইট বৃষ্টি| এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top