News Flash

  • Home
  • Uncategorized
  • হোটেল, রেস্তোরাঁয় খেতে গেলে বাধ্যতামূলক নয় পরিষেবা কর, নির্দেশিকা কেন্দ্রের
Image

হোটেল, রেস্তোরাঁয় খেতে গেলে বাধ্যতামূলক নয় পরিষেবা কর, নির্দেশিকা কেন্দ্রের

rupeeনয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : এবার থেকে হোটেল, রেস্তোরাঁয় খেতে গেলে বাধ্যতামূলক নয় পরিষেবা কর| সোমবার কেন্দ্রীয় সরকার নতুন নির্দেশ জারি করে এমটাই জানিয়ে দিল | কেন্দ্রের নির্দেশ অনুযায়ী, যদি আপনি হোটেল বা রেস্তোরাঁর পরিষেবায় খুশি হন, তাহলেই একমাত্র দিতে পােরন সার্ভিস ট্যাক্স | এ ব্যাপারে পুরো স্বাধীনতাই উপভোক্তার |
এতদিন হোটেল, রেস্তোরাঁয় খেতে বা থাকতে গেলে বিলের ওপর লাগত অতিরিক্ত পরিষেবা কর | যার পরিমাণ অনেক সময়ই মাত্রারিক্ত হতো | এমনকী, হোটেল বা রেস্তোরাঁর সার্ভিস ভালো না হলেও, আপনি বাধ্য হতেন সার্ভিস ট্যাক্স দেওয়ার জন্য | সেই নিয়মেই এবার বাধ সাধল কেন্দ্র সরকার | পরিষেবা করকে একেবারেই উপভোক্তার ইচ্ছের জায়গায় নিয়ে গেল কেন্দ্রের নতুন নির্দেশে|
কেন্দ্রের নতুন এই নির্দেশ অনুযায়ী, হোটেল, রেস্তোরাঁর পরিষেবায় সন্তুষ্ট হলেই কর দেবেন ক্রেতা| রাজ্যগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রে| সব হোটেল, রেস্তোরাঁয় নোটিস পাঠানোর নির্দেশ | বিলে যোগ করা যাবে না পরিষেবা কর | পরিষেবা কর না দেওয়ার অধিকার থাকবে ক্রেতার | এ ব্যাপারে নোটিস টাঙাতে হবে সব হোটেল-রেস্তোরাঁয় | ৩১ জানুয়ারির মধ্যে কার‌্যকর করতে হবে নির্দেশ | দেশের সব অংশে চালু হচ্ছে এই নির্দেশিকা |

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top