News Flash

  • Home
  • Uncategorized
  • দেশ থেকে কত পরিমান কালো টাকা উদ্ধার হল, হিসাব চাইল কংগ্রেস
Image

দেশ থেকে কত পরিমান কালো টাকা উদ্ধার হল, হিসাব চাইল কংগ্রেস

rupeesনয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.) : লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শেষ হওয়ার পরই ময়দানে নেমে পড়ল কংগ্রেস| এআইসিসির পক্ষ থেকে কংগ্রেসের এক সাংবাদিক সম্মলনে মনীশ তিওয়ারি এদিন নরেন্দ্র মোদীর সভার মতোই বক্তব্য রাখে| তাঁর বক্তব্যে প্রথমেই আসে বাতিল নোটের প্রসঙ্গ| তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, নোট সমস্যার ৫০ দিন পূরণ হয়েছে গত ৩০ ডিসেম্বর| কিন্তু সেই এই পঞ্চাশ দিনেও দেশের অবস্থার কোন পরিবর্তন হয়নি| কংগ্রেসের প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী নোট পরিবর্তনের জেরে সরকারের কাছে আসা ১৪.৮৬ লক্ষ কোটি টাকার কতটা ব্যাঙ্কে জমা হয়েছে, তাঁর হিসাব জানতে চান তিনি| তিনি আরও বলেন, এদিন সময়সীমার পড়েও তিনদিন কেটে গিয়েছে, কিন্তু এই বিষয়ে না রিজার্ভ ব্যাঙ্ক না প্রধানমন্ত্রী কেউ কোন কথা বলছেন না| কেন এমন করা হচ্ছে তার জবাব চান মনীশ তিওয়ারি| এরপরেই তিনি প্রধানমন্ত্রীর কালো ধন প্রসঙ্গকে কটাক্ষ করে হিসেবের কালো ধনের কতটা নীল, কতটা হলুদ এবং কতটা সাদা তার হিসাব দেওয়ার জন্য তিনি দাবি করেন|

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top