নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স.): হিন্দুত্ব নিয়ে মামলার শুনানিতে যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট| সোমবার শীর্ষ আদালত পরিষ্কার করে জানিয়েছে, জাতপাত বা ধর্মের নাম নিয়ে ভোট চাইতে পারবে না কোনও রাজনৈতিক দল| হিন্দুত্ব নিয়ে বেশ কয়েকটি পিটিশনের শুনানিতে সর্বোচ্চ আদালত এদিন জানিয়েছে,‘কোনও রাজনৈতিক নেতা জাতপাত ও ধর্মের নাম নিয়ে জনতার থেকে ভোট চাইতে পারবেন না| ধর্ম ও ভাষার ভিত্তিতে ভোট চাওয়া সম্পূর্ণ বেআইনি|’
চলতি বছর সাত রাজ্যে বিধানসভা নির্বাচন| ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে উত্তরপ্রদেশে ভোট| তার আগে সুপ্রিম কোর্টের যুগান্তকারী এই রায় ব্যাপক প্রভাব ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল|
জাত ও ধর্মের ভিত্তিতে ভোট চাওয়া বেআইনি, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















